রাজ্য

Cyclone Yaas : প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’, ৭৪টি দূরপাল্লার ট্রেন বাতিল করল রেল

সাইক্লোন ‘যশ’-র ভয়েই এখন প্রায় কাঁটা হয়ে আছেন সাধারণ মানুষ থেকে সরকারের ক্ষমতাশালী সকলেই। আগামী বুধবার পশ্চিমবঙ্গে উপকূলে আসছে এই ভয়াল ভয়ংকর ঘূর্ণিঝড়। তার আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলার উপকূলবর্তী মোকাবিলা বাহিনী। বিভিন্ন বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনীর একের পর এক দল। শুরু হয়েছে বিপন্নদের বাঁচানোর পালা।

আর এবারে এই ঝড়ের কারণে বেশ সতর্ক আছেন ভারতীয় পূর্ব রেলওয়ে। সম্প্রতি একটি নোটিশ জারি করে তারা জানিয়ে দিয়েছে তারা এবারে পূর্ব রেলওয়ের একাধিক স্টেশনে এবং একাধিক লাইনের ট্রেন বাতিল করছে। এমনিতেই করোনা ভাইরাসের কারণে যাত্রী সংখ্যা কম, তারপর আবার এই ঘূর্ণিঝড়, দুটি কারণের ফলপ্রসূ এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত। হাওড়া- চেন্নাই মেইন লাইনের সব ট্রেন বাতিল, সঙ্গে আবার বাতিল আছে পুরী থেকে হাওড়াগামী সমস্ত ট্রেন।

২৫ মে, ২৬ মে এবং ২৭ মে এই ট্রেন বাতিল রাখছে পূর্ব রেল। শালিমার স্টেশন থেকে ছাড়ে এমন ১৩ টি দূরপাল্লার ট্রেনের নামও আছে এই তালিকায়। ভারতীয় রেলের পূর্ব শাখায় এই ঝড়ের দুষ্প্রভাব পড়বে, তাই আগে থেকেই ব্যবস্থাপনা গ্রহণ করে ট্রেন বাতিলের সিদ্ধান্ত রেলের।

তাছাড়াও যে ট্রেন ইস্ট কোস্ট বা পূর্ব উপকূলের ওপর দিয়ে দক্ষিণের দিকে যায় সেসব ট্রেনও বাতিলের তালিকায় আছে। পূর্ব রেলওয়ে পষ্টাপষ্টি জানিয়ে দিয়েছে, পুরী, ভুবনেশ্বর এবং দিঘা এই তিনটি জায়গার ওপর দিয়ে যে সমস্ত ট্রেন পাস করে সেসব ট্রেন বাতিল থাকবে, যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রয়োজনে এই ৩ দিনের মেয়াদ বাড়তেও পারে বলে জানিয়েছেন রেলের বেশ কিছু আধিকারিক।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026