রাজ্য

‘দিদি ক্ষমা না করলে বাঁচবো না’, বিজেপি ছেড়ে ফের তৃণমূলে আসার কাতর আর্জি সোনালীর

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের কাছে অস্বস্তিজনক ছিল দলবদল ইস্যু। তখন একের পর এক হেভিওয়েট তৃণমূল নেতা দলের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছিলেন। সেই দলেরই সদস্য ছিলেন সোনালী গুহ। তৃণমূলের বহু পুরনো সৈনিক হওয়া সত্ত্বেও চলতি বছরে তিনি নির্বাচনে লড়াই করার টিকিট পাননি। আর তাতেই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে তিনি তৃণমূল ত্যাগ করে গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন। সংবাদমাধ্যমের সামনে “দিদি বদলে গেছেন” বলে কান্নায় ভাসিয়েছিলেন। সেই দাপুটে নেত্রী সোনালী গুহ আজ ফের কাঁদছেন। কিন্তু এবারের কান্না দলে ফিরে আসার আর্জিতে।

আজ অর্থাৎ শনিবার তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোনালী গুহ সর্বসমক্ষে ফের তৃণমূলের ফিরে আসার কাতর আর্তি জানিয়েছেন।। তিনি টুইট করে বলেছেন, “আমি আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। দল পরিবর্তন করে সেখানে গিয়ে আমি নিজেকে মানিয়ে নিতে পারিনি। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না ঠিক তেমনি আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না। দিদি আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী এবং আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন। ক্ষমা না করলে আমি বাঁচবো না। আপনার আঁচলের তলে আমাকে টেনে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে দিন।”

অন্যদিকে এই সোনালী গুহ মাত্র দু মাস আগে চোখের জলে মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বিজেপি শিবিরে যোগদান করেছিলেন। নির্বাচনে টিকিট না পেতেই পুরনো সহযোদ্ধা মুকুল রায়কে ফোন করেন এবং দিলীপ ঘোষের হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করেন। কিন্তু আসলে দুঃখের বিষয় এটাই যে তিনি যে কারণে তৃণমূল ছেড়েছিলেন তা বিজেপিতে গিয়েও পূরণ হয়নি। গেরুয়া সৈনিক হয়েও তার ভাগ্যে টিকিট জোটেনি। উল্টোদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে আবারো বাংলায় ক্ষমতায় এসেছেন। বিশেষজ্ঞরা মনে করছে তাই হয়তো আবারও সোনালী গুহার মত পরিবর্তন হয়েছে।

সোনালী গুহর বিজেপি ছাড়া প্রসঙ্গে বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, “কেউ যদি ফিরে গিয়ে শান্তি পায় তাহলে আমাদের কিছু বলার নেই।”এছাড়া তাঁর তৃণমূলের ফিরে আসা নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, “তাকে ফেরানোর ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা বলবেন।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026