কলকাতা

Covid-19 Vaccine : আগামী সপ্তাহে শুরু হবে তৃতীয় লিঙ্গের মানুষ, হকারদের টিকাকরণ

কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই জানিয়েছিলেন, অগ্রাধিকারের ভিত্তিতে তৃতীয় লিঙ্গের মানুষ, হকার এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকা দেওয়ার কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি। যেরকম বলা, সেরকম কাজ, আগামী সপ্তাহেই কলকাতায় কেএমসি এর তত্ত্বাবধানে তৃতীয় লিঙ্গের মানুষ, হকার, পরিবহন কর্মী, মুদি, সবজি এবং মাছ বিক্রেতাদের করোনা টিকাকরনের কর্মসূচি শুরু হচ্ছে।

এই টিকা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের WhatsApp এর মাধ্যমে বুধবারের মধ্যে নিজের নাম, বয়স্ এবং পরিচয়পত্র পাঠিয়ে স্লট বুক করতে হবে। আগামী বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার কলকাতার ৯৬টি স্বাস্থ্য কেন্দ্রে তাদেরকে কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হবে। আর এই টিকাকরণ কর্মসূচি হবে সম্পূর্ণভাবে অগ্রাধিকারের ভিত্তিতে।

আগামী সপ্তাহে তিনদিন তৃতীয় লিঙ্গের মানুষ, মাছ বিক্রেতা, মুদিখানার দোকানের কর্মচারী এবং মালিক, ক্ষুদ্র ব্যবসায়ীদের মতো মানুষেরা টিকা পাবেন। আর তৃতীয় লিঙ্গের মানুষের ক্ষেত্রে লিঙ্গের কোন প্রমান পত্রের প্রয়োজন দিতে হবে না। তাদেরকে শুধুমাত্র পুর-নিগমের হোয়াটসঅ্যাপ নম্বরে নিজেদের প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে দিতে হবে।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যেই কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি ডোজ এর ব্যবধান ১২ থেকে ১৪ সপ্তাহ করে দেওয়া হয়েছে, যার ফলে এই ভ্যাকসিন এর দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে ৮৪ দিন। এই পরিস্থিতিতে সপ্তাহে একদিন (এক্ষেত্রে সোমবার) ৯৬ টি স্বাস্থ্যকেন্দ্রে এই টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। আপনারা প্রায় সকলেই জানেন, শিশুদের টিকা দেওয়ার কর্মসূচি চলে বুধবার। সেরকম সোমবার দেওয়া হবে করোনা টিকা, মঙ্গলবার কোন টিকাকরণ কর্মসূচি হবেনা জায়গাটি স্যানিটাইজ করা হবে, আর বুধবার হবে শিশুদের প্রয়োজনীয় নানারকম টিকা দেওয়ার কর্মসূচি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026