বিনোদন

‘রাণী রাসমণি’র কাজ শেষ! পাভেলের হাত ধরে বড় পর্দাতে অভিনয় করবেন দিতিপ্রিয়া

দিতিপ্রিয়া সাড়ে তিন বছর ধরে করুণাময়ী রাণী রাসমণি ধারাবাহিকে অভিনয় করছেন। তবে খুব শীঘ্রই এই ধারাবাহিকে অভিনেত্রীর অভিনয় শেষ হতে চলেছে। তবে এই ছোট পর্দায় অভিনয় শেষ হলেও বড় পর্দাতে কাজ শেষ হয়নি। হ্যাঁ এই ধারবাহিক শেষ হলে সিনেমার কাজে মন দেবেন অভিনেত্রী। পরিচালক পাভেলের নতুন ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়াকে। এখনো ছবির নাম জানা যায়নি। তবে চিত্রনাট্য লেখার কাজ পুরোদমে চলছে। খেলাকে কেন্দ্র করেই এই ছবির চিত্রনাট্য বুনছেন পরিচালক পাভেল।

লকডাউনের মধ্যে যখন সকলে বাড়িতে সেই সময় নিজের অফিস খোলা রাখছেন পরিচালক মশাই। অফিসের বাকি কর্মচারীদের এখন ছুটি দিয়ে দিলেও নিজেকে কোনো ছুটি দেননি। প্রতিদিন রোজ পায়ে হেঁটে অফিসে যাচ্ছেন পাভেল। আর অফিস খুলে পরবর্তী ছবির চিত্রনাট্য লেখার কাজ করছেন। পাভেলের মতো পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে বেজায় খুশি দিতিপ্রিয়া। ইতিমধ্যেই ছবির কনট্যাক্ট চুক্তিপত্র সই হয়ে গিয়েছে। দিতিপ্রিয়া জানান, তাঁর হাতে যে টুকু চিত্রনাট্য এসেছে সেটুকু পড়েই বেশ পছন্দ হয়েছে অভিনেত্রীর। লকডাউন আর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ হলে ছবির কাজ শুরু করবেন।

এপ্রিল মাসের শেষে সপরিবারে করোনা আক্রান্ত হয়েছিলেন দিতপ্রিয়া। এখন সকলেই ভাল আছেন। করোনাকে হারিয়ে রান্যি রাসমনির সেটেও ফিরেছিলেন। তিন দিন শ্যুট করার পর রাজ্যে লকডাউন হয়ে যাওয়ায় ফের গৃহনন্দী এখন অভিনেত্রী। মাঝে মাঝে বাড়িতেই ফটোশ্যুট করছেন। আবার কখনো একান্তে সময় কাটাচ্ছেন। কখনো ছবি এঁকে, বই পড়ে তো গান শুনে এইভাবে এই লকডাউনে দিন কাটছে দিতিপ্রিয়া।

উল্লেখ্য,সিনে জগতে নায়িকা হিসেবে আগেই নাম লিখিয়ে দিয়েছিলেন দিতিপ্রিয়া। আগের বছরই দিতিপ্রিয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত উপন্যাসের শেষভাগ নিয়ে তৈরি শুভ্রজিৎ মিত্রর ছবি ‘অভিযাত্রিক’ সিনেমাতে অভিনয় করেছেন। এই সিনেমা ‘ইন্ডিয়ান প্যানোরামা ২০২০’-তে জায়গা করে নিয়েছিল অপুর ট্রিলোজি ‘অভিযাত্রিক’। এখন এই সিনেমা মুক্তির অপেক্ষায়। এছাড়া এবছর অভিনেত্রী দিতিপ্রিয়া অতনু বসুর ‘অচেনা উত্তম’ সিনেমায় সাবিত্রি দেবীর চরিত্রে অভিনয় করছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026