রাজ্য

Cyclone Yaas : ঘূর্ণিঝড় ‘যশ’ এখন কোথায় ও কবে আছড়ে পড়বে, জানাল হাওয়া দপ্তর

গতবছর আম্ফান ঘূর্ণিঝড় বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলির বাসিন্দারা। তারা কিছুটা সামলে ওঠার আগেই আবারও শঙ্কা সৃষ্টি করছে ঘূর্ণিঝড় যশ। এই করোনা পরিস্থিতিতে গোদের ওপর বিষফোঁড়ার মত দক্ষিণবঙ্গ জেলাগুলির মানুষের জীবনে উপস্থিত হয়েছে ঘূর্ণিঝড়ের আশংকা। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য অভিমুখ বাংলা ওড়িশা। এর প্রভাবে আগামী মঙ্গলবার থেকে উপকূলীয় জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে সুন্দরবনলাগোয়া অঞ্চলগুলিতে। একাধিক জায়গায় ৭০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিন্তু বর্তমানে যশ ঘূর্ণিঝড় অবস্থিত কোথায়?

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে যে বর্তমানে ঘূর্ণিঝড় যশ মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে এই ঝড়টি এখনও অব্দি শক্তি সঞ্চার করে নি। কোন ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে প্রথমে নিম্নচাপ এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হয়। গভীর নিম্নচাপ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। বর্তমানে যশ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আশা করা যায় আগামী ৭-৮ ঘন্টার মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে। আশঙ্কা মত, এই ঘূর্ণিঝড় মধ্য বঙ্গোপসাগর থেকে উপর দিকে এসে ওড়িশা ও বাংলার মধ্যবর্তী জায়গায় অর্থাৎ দীঘা উপকূলে আছড়ে পড়তে পারে। তবে এখনো অব্দি আলিপুর আবহাওয়া দপ্তর নিশ্চিত ল্যান্ডফলের ঘোষণা করেনি।

ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা পেতে গতবছরের ভুল করতে চায় না রাজ্য প্রশাসন। তাই তারা অতীতের অভিজ্ঞতা নিয়ে এখন থেকেই দুর্যোগ মোকাবিলায় নিজেদেরকে আত্মনিয়োজিত করেছে। জেলা প্রশাসন জানিয়েছে যে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ তারিখ থেকে নিচু অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হবে। এলাকায় এলাকায় চলছে মাইকিং। ২৩ মে থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গোটা জেলায় ১১৫ টি সাইক্লোন সেন্টার খোলা হচ্ছে। খারাপ পরিস্থিতির জন্য স্কুল বাড়িগুলিকে প্রস্তুত করে রাখা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026