রাজ্য

আজ থেকে শুরু হচ্ছে আরো বেশি ট্রেন পরিষেবা, দক্ষিণ-পূর্ব শাখায় পাবেন ৯৫টি ট্রেন

এবার থেকে দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনের সংখ্যা অনেকটা বেড়ে গেল। গত বুধবার অর্থাৎ ১১ নভেম্বর পুনরায় চালু করা হয়েছিল ট্রেন পরিষেবা। এতদিন অফিস টাইমে ৮১টি করে ট্রেন চলত। কিন্তু এবার থেকে আপনারা অফিস টাইমে পেয়ে যাবেন ৯৫টি ট্রেন। সকালবেলায় বিকেলবেলায় অফিস টাইমে এই পরিষেবা কাজ করবে।

গত বুধবার যখন ট্রেন পরিষেবা শুরু করা হল তখন দক্ষিণ পূর্ব রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছিলো যে তারা অফিস টাইমে ৪০ জোড়া অর্থাৎ ৮১টি ট্রেন চালাবে। হাওড়া থেকে খড়গপুর, মেদিনীপুর, পাঁশকুড়া এবং আমতা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। অন্যদিকে শালিমার, সাঁতরাগাছি এবং দীঘা থেকে ট্রেন চালানো শুরু হয়েছে। এই কারণে রেলের দক্ষিণ পূর্ব শাখা থেকে আরও বেশি সংখ্যায় ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। সূত্রের খবর অনুযায়ী, হাওড়া থেকে দিনের প্রথম ট্রেনটি ছাড়বে রাত ২ টো বেজে ৪০ মিনিটে। মেদিনীপুর পর্যন্ত এই ট্রেন চলাচল করবে।

অন্যদিকে, হাওড়া থেকে মেদিনীপুর যাওয়ার জন্য শেষ ট্রেন ছাড়বে রাত ৮ টা ১৫ মিনিটে এবং খড়গপুর যাওয়ার জন্য শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৪৮ মিনিটে। আবার, হাওড়া আসার জন্য খড়গপুর থেকে প্রথম ট্রেন ছাড়বে রাত ৩ টে র সময়ে। মেচেদা থেকে প্রথম ট্রেন ছাড়বে রাত ৪ টে ২০ মিনিটে এবং পাঁশকুড়া থেকে প্রথম ট্রেন ছাড়বে রাত ৩ টে ৫ মিনিটে। মেদিনীপুর থেকে হাওড়া রুটের শেষ ট্রেন ছাড়বে রাত ৭ টা ১৫ মিনিটে এবং পাঁশকুড়া থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৮ টা ১৮ মিনিটে। প্রথমে দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ৩৪ টি ট্রেন চালানো হবে। তারপরে তারা যাত্রী সুবিধার কথা চিন্তা করে করনা ভাইরাসের প্রটোকল মেনে ৮১টি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

জানা গিয়েছে, হাওড়া থেকে মেদিনীপুর পর্যন্ত চলবে ১৩ জোড়া অর্থাৎ ২৬টি লোকাল ট্রেন। হাওড়া থেকে খড়গপুর পর্যন্ত চলবে ৪ জোড়া অর্থাৎ ৮টি ট্রেন। অন্যদিকে, হাওড়া থেকে পাঁশকুড়া পর্যন্ত চলবে ৯ জোড়া অর্থাৎ ১৮টি ট্রেন এবং হাওড়া থেকে মেচেদা পর্যন্ত চলবে ৫ জোড়া অর্থাৎ ১০টি লোকাল ট্রেন। ইতিমধ্যেই এই সমস্ত স্টেশনে নতুন ট্রেনের টাইমিং নিয়ে সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026