অফবিট

স্বামীর মৃত্যুর পর ফের ফিল্মে ফিরছেন ৯০ দশকের অভিনেত্রী

বিয়ের পর আর বলিউডে ফেরা হয়নি। দীর্ঘ বছর অতিক্রম করার পর আবার করণ জোহরের প্রযোজনা সংস্থার ছবির হাত ধরে বলিউডে পা রাখছেন সত্তর দশকের চকলেট বয় ঋষির স্ত্রী নীতু। এবারে পর্দায় ফেরার জন্য তাঁকে উৎসাহিত করেছেন দুই সন্তান রণবীর ও ঋদ্ধিমা। এই নতুন ছবির নাম ‘যুগ যুগ জিও’। ইউটিউবার প্রযুক্তা কোলি প্রথম বার ‘যুগ যুগ জিও’ মুভির মাধ্যমে প্রথমবার পরিচালক হিসাবে বি টাউনে পা রাখছেন।

এই সিনেমায় নীতু কাপুরের পাশাপাশি থাকবেন বরুণ, কিয়ারা, সহ অনিল কাপুর।

এত বছর পর বি টাউনে ফিরে খুব মিস করছেন ঋষি কাপুরকে নীতু। একটা সময় তাঁদের প্রেম নিয়ে বেশ চর্চা হত বলি টাউনে। সম্প্রতি নীতু সিং তার মেক আপ রুমের একটি ছবি দিয়ে লেখেন যে তিনি ঋষি কাপুরকে খুব মিস করছেন।

সেই, ১৯৭৩’ সালে ববি সিনেমায় ডিম্পল কাপাডিয়ার সঙ্গে রূপোলি পর্দায় অভিনয় শুরু ঋষির, সেখান থেকেই গাঢ় বন্ধুত এবং পরস্পরের প্রতি প্রেমে পড়লেও সেই ভালবাসা পরিণতি পায়নি। এরপর ১৯৭৪ সালে ‘জেহরিলা ইনসান ‘ ছবির সেটে প্রথম দেখা নীতু সিং -এর সঙ্গে। সেখান থেকে দুজনের মধ্যে বন্ধুত্ব শুরু হয়েছিল।

জীবনে যতবার প্রেমে পড়েছেন ঋষি সেই সমস্ত ঘটনা নির্ধিদ্বায় নীতুকে বলে দিতেন তিনি। কাভি-কাভি’, ‘অমর-আকবর-অ্যান্টনি’, ‘লাভ আজ কাল’, ‘রাফু চক্কর’, ‘বেসরম’, ‘দো দুনি চার’, ‘জিন্দা দিল’, ‘খেল খেল ম্যায়’, ‘দুসরা আদমি’, ‘আনজানে ম্যায়’, ‘ধন দৌলত’ সহ একাধিক ছবিতে জুটি বেধেছিলেন এই লাভবার্ডস।

বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই আর কোনও ছবি করেননি অভিনেত্রী নীতু সিং। সংসার নিয়েই ব্যস্ত ছিলেন। স্ব-ইচ্ছায় বলিউড থেকে বিদাই নিয়েছিলেন নীতু।

এখন সত্তর দশকের চকলেট বয় ঋষি কাপুর আর নেই, কিন্তু তার স্মৃতি আঁকড়ে আবার বলিউডে ফিরতে চলেছেন অভিনেত্রী নীতু সিং।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026