ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

৫ হাজারটি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করল পূর্ব রেল, দশম শ্রেণী পাস করলেই করতে পারবেন অ্যাপ্লাই – INDIAN RAILWAYS RECRUITMENT

শিক্ষানবিশ পদের জন্য আবারও নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে পূর্ব রেলওয়ে। ইতিমধ্যেই জারি করা একটি বিজ্ঞপ্তি অনুসারে রেলওয়েতে ৩১১৫টি শূন্য পদে নিয়োগ করা হবে বলে জানিয়েছে পূর্ব রেলওয়ে। অফিসের ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা সরকারি চাকরি গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। আবেদন প্রক্রিয়া ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং এই নিয়োগের আবেদনের শেষ তারিখ হবে ২৬ অক্টোবর ২০২৩। মোট ৩১১৫ টি পদের জন্য নিয়োগ হলেও সবার আগে ২০০০টি পদের জন্য নিয়োগ হবে বলে জানিয়ে দিয়েছে রেলওয়ে।

পূর্ব রেলওয়ে নিয়োগ অভিযানের মাধ্যমে ফিটার, ওয়েলডার, মেকানিক, মেশিনিস্ট, কার্পেন্টার, পেইন্টার, লাইনম্যান, ওয়ারম্যান এবং ইলেকট্রিশিয়ানের জন্য লোক নিয়োগ করা হবে। আবেদনকারী প্রার্থীদের অবশ্যই দশম শ্রেণী পাস হতে হবে এবং প্রাসঙ্গিক বিষয়ে আইটিআই সার্টিফিকেট ডিগ্রি থাকতে হবে। নিয়োগ ড্রাইভে আবেদনকারী প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৫ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ২৪ বছরের মধ্যে। ওবিসি এবং এসসি ও এসটি ক্যাটাগরির জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে।

জেনারেল ওবিসি ও ইকনোমিক্যালি উইকার সেকশনের প্রার্থীদের আবেদন করতে হলে ১০০ টাকা করে আবেদন ফি দিতে হবে। অন্যদিকে তফসিলি জাতি, উপজাতি এবং মহিলাদের ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আবেদন করার জন্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে হোমপেজে গিয়ে সেখানে নিয়োগ লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে পারেন। পদগুলির জন্য প্রথমে প্রার্থীদের মেধা তালিকা তৈরি করা হবে। এরপর নথি যাচাই এবং মেডিকেল পরীক্ষার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026