ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আধার কার্ডের মাধ্যমে কিভাবে তৈরি করবেন ইনস্ট্যান্ট প্যান কার্ড? জানুন সহজ পদ্ধতি – INSTANT PAN CARD

প্যান কার্ড আজকাল প্রত্যেকটি ভারতীয় ব্যক্তির প্রথম প্রয়োজন হয়ে উঠেছে। ভারতের আয়কর দপ্তরের তরফ থেকে এই বিশেষ কার্ড জারি করা হয় ভারতের প্রত্যেক মানুষের জন্য। ভারতের প্রতিটি মানুষ প্যান কার্ড গ্রহণ করতে পারেন খুব সহজে। এটি ফরম ফিলাপ করে এপ্লাই করলেই আপনি প্যান কার্ড পেয়ে যেতে পারেন। তবে যদি আপনার কাছে এতটা সময় না থাকে তাহলে আপনি এখন ইনস্ট্যান্ট প্যান কার্ড পেয়ে যাবেন শুধুমাত্র আপনার আধার নম্বর দিয়ে। খুব সহজেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনি এই কাজটা করে ফেলতে পারবেন। এটা আদতে ইলেকট্রনিক প্যান কার্ড হবে এবং এটি মূলত জেনারেট করা হবে আয়কর দপ্তরের তরফ থেকেই।

এই ইলেকট্রনিক প্যান কার্ড ফেসিলিটি মূলত ইনস্ট্যান্ট প্যান কার্ড নামে পরিচিত। যার কাছে এই মুহূর্তে আধার কার্ড রয়েছে তারা শুধুমাত্র এই প্যান কার্ডের জন্য এপ্লাই করতে পারেন। এই প্যান কার্ড আপনারা পেয়ে যাবেন একেবারে পিডিএফ ফরমেটে। এই প্যান কার্ডে আপনারা ডিজিটাল সিগনেচার দেখতে পাবেন আপনার নিজের। আপনার আধার কার্ডের কেওয়াইসি ডেটা অনুযায়ী এই প্যান কার্ড তৈরি করা হবে। যারা ভারতের ট্যাক্স দিয়ে থাকেন তাদের জন্য এই প্যান কার্ড ফেসিলিটি নিয়ে এসেছে ভারতীয় আয়কর দপ্তর। তবে এর জন্য আপনাকে আগে থেকে লগইন করে রাখতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটে।

কিভাবে এপ্লাই করবেন?

১. প্রথমে ভারতের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান।

২. এরপর ই ফাইলিং পোর্টালের হোমপেজে গিয়ে ই-প্যান অপশনটি ক্লিক করুন।

৩. নতুন পেজে আসলে ই-প্যান বাটনে ক্লিক করুন।

৪. এরপর নির্দিষ্ট জায়গাতে আপনার বারো সংখ্যার আধার নম্বর এন্টার করুন। তারপর চেকবক্স কনফার্ম করে কন্টিনিউ বাটনে ক্লিক করুন।

৫. এরপর আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে, এটি ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে আপনি আধার নম্বর ভেরিফাই করে ফেলুন। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনি একটি অ্যাকনলেজ নাম্বার পেয়ে যাবেন।

৬. তবে মাথায় রাখবেন এই কাজটা করার জন্য কিন্তু আগে থেকে প্যান নম্বর এবং আধার নম্বর লিঙ্ক করা থাকতে হবে। যদি আপনার নম্বর এবং আধার নম্বর লিংক থাকে তাহলে আপনার প্যান কার্ডের কপি আপনি পেয়ে যাবেন।

Nirajana Nag

Recent Posts

শহরের আরও এক মেট্রো প্রকল্পে গতি! জোকা-ডায়মন্ড হারবার পার্ক রুটে বড় পদক্ষেপ

কলকাতা মেট্রোর সম্প্রসারণে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা জোকা-ডায়মন্ড হারবার…

June 8, 2026

সপ্তম পে কমিশনে ২ লাখ টাকার বেশি হতে পারে বেসিক বেতন! বুঝে নিন পুরো হিসাব

সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই উৎসাহ রয়েছে। নতুন বেতন কাঠামো…

June 8, 2026

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026