পুজোর আগে আবারো কর্মচারীদের জন্য একটা দারুন খবর। এবারে কর্মচারীদের স্থায়ী করার কাজ শুরু করেছে বেসরকারি বিভিন্ন সংস্থা। এর সাথেই তাদেরকে বোনাসের সুবিধাও দিচ্ছে হাজার হাজার কোম্পানি। দুর্গা পুজোর আগে এই দারুন খবরে রীতিমতো উৎফুল্ল সবাই। ইতিমধ্যেই টাটা মোটরস তাদের ৩৫৫ জন কর্মচারীদের স্থায়ীকরণের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। কোম্পানির ইতিহাসে প্রথমবারের মতো ৩৫৫ জন কর্মচারী একসাথে স্থায়ী হবেন। কর্মচারীদের ১০.০১ বোনাস দেওয়া হবে বলেও জানিয়েছে কোম্পানি। সর্বনিম্ন ৪৩ হাজার টাকা এবং সর্বোচ্চ ৫৮ হাজার টাকা বোনাস দেওয়া হবে তাদেরকে। বোনাসের পরিমাণ চলতি মাসের বেতনের সঙ্গে কর্মীদের একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
টাটা মোটরস এবং ইউনিয়নের ব্যবস্থাপনার মধ্যে এই চুক্তি স্বাক্ষরের সাথে কর্মীদের স্থায়ীকরণের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। করোনার সময় ২২১ জন কর্মচারীকে স্থায়ী করা হয়েছিল। এছাড়াও সেই সময় ৩৫৫ জন কর্মচারীদের স্থায়ী করার জন্য প্রস্তাবনা হয়েছিল। তাদেরকে ১০ শতাংশ বোনাস দেবার ঘোষণা করেছিল কোম্পানি। রবিবার এই চুক্তি সই করার কথা থাকলেও কোনো কারণে এটি স্থগিত করা হয়।
দূর্গা পূজার আগে শ্রমিক ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক গোপেশ্বর বাবু এই বিষয়টি শুরু করেছিলেন। এখনো পর্যন্ত ৫৬০০ জন কর্মচারীকে স্থায়ীকরণের প্রক্রিয়া করেছে টাটা মোটর। এই উপলক্ষে ইউনিয়নের সাধারণ সম্পাদক আর কে সিং বলেছেন, ইউনিয়নের সব থেকে বড় অর্জন হল আরো ৩৫৫ জন অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করা। এছাড়াও কর্মচারীরা পেয়ে যাবেন দশ শতাংশ বোনাস। সেটাও ইউনিয়নের জন্য একটা বড় উপহার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…