নিউজ

Eastern Railway special train: গঙ্গাসাগর মেলা ও ইডেনের ম্যাচ উপলক্ষে ভিড় সামলাতে উদ্যোগী রেল, বিশেষ ট্রেন চলবে একাধিক স্টেশন থেকে

গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে সেই ভিড় সামলানোর জন্য এবারে ৬ দিন ১২টি অতিরিক্ত ট্রেন চালানর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। আগামী ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এই ট্রেন সার্ভিস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। পূর্ব রেলের শিয়ালদা শাখায় এই ট্রেন চালাবে ভারতীয় রেল। তার পাশাপাশি ১২ জানুয়ারি ভারত বনাম শ্রীলঙ্কা একদিবসীয় ম্যাচ হওয়ার কথা ইডেন গার্ডেনে। সেই ম্যাচ উপলক্ষেও ও ভিড় সামলানোর জন্য চেষ্টা করছে রেল।

রেল সূত্রে খবর, শিয়ালদা শাখার একাধিক লাইনে এই ট্রেন চালান হবে। ৩টি ট্রেন চলবে শিয়ালদা দক্ষিণ শাখা থেকে, ৫টি ট্রেন ছাড়বে নামখানা থেকে, ১টি করে ট্রেন ছাড়বে লক্ষ্মীকান্তপুর ও কাকদ্বীপ থেকে। অন্যদিকে ২টি ট্রেন ছাড়বে কলকাতা স্টেশন থেকে। শিয়ালদহ দক্ষিণ থেকে ৩টি ট্রেন ছাড়বে, সকাল ৬টা ১৫ মিনিটে, দুপুর ২টো ৪০ মিনিটে এবং ৪টে ২৪ মিনিটে। কলকাতা স্টেশন থেকে ছাড়বে সকাল ৭টা ৩৫ এবং রাত সাড়ে ৯টায়। নামখানা স্টেশন থেকে ৫টি ট্রেন ছাড়বে রাত ২টো ৫, সকাল ৯টা ১০, সকাল ১১টা ১৮, সন্ধে ৬টা ৩৫ এ‌বং সন্ধে ৭টা ৫ মিনিটে। কাকদ্বীপ থেকে স্পেশাল ট্রেনটি ছাড়বে দুপুর ২টো ৪০ মিনিটে। লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে রাত ১১টা ১৫ মিনিটে।

যে সমস্ত গ্যালোপিং ট্রেন চল হবে সেগুলি বালিগঞ্জ, সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নিশ্চিন্দাপুর এবং কাকদ্বীপ স্টেশনে থামবে। অন্যদিকে, কলকাতা স্টেশন থেকে যে ট্রেন ছাড়বে, সেগুলি কলকাতা ও মাঝেরহাট স্টেশনের মধ্যে সব স্টেশনে থামবে। তবে ৯ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত কাশিনগর হল্ট স্টেশনে ট্রেন না দাড় করানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। অন্যদিকে ১২ জানুয়ারি যেহেতু ইডেন গার্ডেনে ম্যাচে আছে, তাই সেই ম্যাচের জন্য প্রিন্সেপ ঘাট থেকে বারাসাত পর্যন্ত একটি স্পেশাল ট্রেন চালান হবে। ট্রেনটি রাত ১০টা ৩৫ মিনিটে প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে ছাড়বে। যাত্রাপথে ট্রেনটি সব স্টেশনে দাঁড়াবে।

Nirajana Nag

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026