করোনা সংক্রমনের প্রভাবে দেশের বেশিরভাগ রাজ্যে লকডাউন জারি করা হয়েছে বা কড়া বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। এই পরিস্থিতিতে প্রায় শেষ ১ মাস ধরে বন্ধ রয়েছে ট্রেন চলাচল পরিষেবা। তবে দীর্ঘদিন ধরে রাজ্যগুলি নিষ্ঠার সাথে লকডাউন পালন করায় আসতে আসতে প্রভাব কমছে করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউয়ের। বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই নিম্নমুখী ধারা অব্যাহত রেখেছে দৈনিক সংক্রমণ। তাই এবার দূরপাল্লার ট্রেন চালানোর পরিকল্পনা নিচ্ছে পূর্ব রেল কর্তৃপক্ষ।
আসলে এতদিন ধরে যাত্রী হচ্ছে না বা বিভিন্ন রাজ্যে কঠিন লকডাউন বা বাধানিষেধের জন্য পূর্ব রেল তাদের বেশিরভাগ দূরপাল্লার ট্রেন পরিষেবা বন্ধ করে দিয়েছিল। কিন্তু হঠাৎ করে এত ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় ক্রমশ ওয়েটিং লিস্ট লম্বা হয়েছে। জানা গিয়েছে মুম্বাই, দিল্লি এবং পাঞ্জাবগামী ট্রেনগুলির ওয়েটিং লিস্ট সবচেয়ে বেশি প্রশস্ত হয়েছে। তাই পরিস্থিতির কথা বিচার করে পূর্ব রেল কর্তৃপক্ষ ফের ১০ টি দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিচ্ছে।
জানা গিয়েছে বর্তমানে রাজধানী এক্সপ্রেস প্রায় ৩০ শতাংশ যাত্রী নিয়ে চলছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য এটাই যে কালকা মেল বা পূর্বা এক্সপ্রেস ট্রেনগুলি বর্তমানে ১০০ শতাংশ যাত্রী নিয়ে যেতে পারছে। তাই পূর্ব রেল কর্তৃপক্ষ ওয়েটিং লিস্ট কমাতে এবং যাত্রীদের সমস্যার হাত থেকে বাঁচাতে ১০ টি দূরপাল্লার ট্রেনের পরিষেবা শুরু করতে চলেছে। তার মধ্যে বর্তমানে দেখা যাচ্ছে যে কম ভাড়ার টিকিটের চাহিদা বেশি। সেই কথা মাথায় রেখেই পূর্ব রেল কর্তৃপক্ষ ফের ট্রেন চালাচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…