টেক বার্তা

গোলাপী রঙে হাজির হতে চলেছে Iphone 13, থাকবে বহু নতুন ফিচার

চলতি বছরেও iPhone সিরিজ লঞ্চের আগে এর ফিচার প্রকাশিত হচ্ছে একের পর এক। তবে এবারের বিশেষ আকর্ষণ হল হ্যান্ডসেটের রং। Apple য়ের আসন্ন ডিভাইস iPhone 13 য়ে বডির রং কতটা কি পরিবর্তন হতে চলেছে তা নিয়ে নানা মুনি নানা মত রাখছেন। তবে জনপ্রিয় ব্লগ সাইট NEVER সুত্রে খবর,আসন্ন iPhone13 সত্যিই নতুন কালার অপশন পাবে। হয়তো রোজপিঙ্ক রংটিতেই ডিভাইসবডি সজ্জিত হতে পারে। Never-এর রিপোর্ট অনুযায়ী, iPhone 13 Standard ও Pro মডেলের নতুন কালার অপশন বেশ ক্রিয়েটিভ হতে চলেছে। iPhone 13 সিরিজের প্রত্যেকটি মডেলই রোজ পিঙ্ক (Rose Pink) কালার অপশনে পাওয়া যাবে বলেই আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, আপকামিং iPhone-এর রেন্ডার ও স্পেসিফিকেশন ফাঁস হলেও কালার অপশন নিয়ে খুব নগণ্য তথ্য সামনে এসেছে।যদিও দেরীতে হলেও Apple রঙের গোঁড়ামি কাটিয়ে তাদের macbook ও অন্যান্য ডিভাইসে রঙের বিকল্প এনেছে

প্রাথমিকভাবে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছিল, iPhone 13 ম্যাট ব্ল্যাক এবং অরেঞ্জ শেডে আসতে পারে।তবে রোজপিঙ্ক রংটির উপর বেশীরiPভাগ টেকব্লগাররা জোর দিচ্ছেন। প্রসঙ্গত, 120Hz LTPO ডিসপ্লেযুক্ত iPhone 13 মডেলের পিছনে এলইডি ফ্ল্যাশ এবং LiDar সেন্সরের সঙ্গে তিনটি ক্যামেরা থাকবে৷ জানা গিয়েছে, অটোফোকাস সহ এটি আপগ্রেডেড 7P (f1.6) আল্ট্রা ওয়াইড লেন্স পাবে। প্রসেসিং সামলাতে শক্তিশালী Apple A16 Bionic চিপ ব্যবহৃত হবে। প্রাইমারি ক্যামেরাতে থাকবে আরও বড় সেন্সর।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026