ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : তরল স্বর্ণ মধু আয়ুর্বেদিক চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ উপাদান। সুস্বাস্থ্য বজায় রাখতে প্রতিদিন মধু খাওয়া খুবই উপকারী। বিশেষ করে বর্ষাকালে মধু খাওয়া খুবই জরুরী। বর্ষায় বিভিন্ন রোগ জীবাণু সংক্রমণ ছড়ায়। মধুর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাক্রোবিয়াল উপাদান রোগ-জীবাণুর সাথে লড়াই করতে বিশেষ ভূমিকা রাখে। মধুর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে উপকারী। এর জন্য এক টেবিল চামচ মধু, এক চা চামচ আদার রস এবং এক টেবিল চামচ লেবুর রস গরম জলে মিশিয়ে নিয়মিত খেলে এটি বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। মধু ঠান্ডা কাশির ভাইরাসের সঙ্গে লড়াই করতে বিশেষ ভূমিকা রাখে। মধুর মধ্যে রয়েছে উন্নত মানের ব্যাকটেরিয়া প্রোবায়োটিক যা পাকস্থলীর সংক্রমণ, ফুড পয়জনিং-এর সমস্যা সমাধান করে থাকে। মধু অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান হওয়ায় ব্যাকটেরিয়ার কারণে হওয়া বিভিন্ন রোগ সংক্রমণ; যেমন-কলেরা, ডায়রিয়া প্রতিরোধেও কাজ করে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…