ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : আদা বহুগুণ সম্পন্ন স্বাস্থ্যকর একটি আনাজ। আদাতে থাকা ব্যাকটেরিয়া বিরোধী ও ভাইরাস বিরোধী উপাদান বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। এছাড়া ভিটামিন সি’, ম্যাগনেসিয়াম ও মিনারেলে ভরপুর আদা হজম শক্তি বৃদ্ধি করতে, লিভার পরিষ্কার রাখতে, অ্যাজমা ও হৃদরোগের সমস্যা সমাধানে বিশেষ উপকারী। আদার এই সকল গুনাগুন বিচার করে স্বাস্থ্য বিশেষজ্ঞরা নিয়মিত আদা চা পানের পরামর্শ প্রদান করেছেন। আসুন জেনে নেওয়া যাক আদা চা পানের কিছু উপকারিতা-
প্রথমতঃ আদাতে থাকা শক্তিশালী উপাদান গাঁটের ব্যথা কমাতে ও লিভার পরিষ্কার রাখতে বিশেষ উপযোগী।
দ্বিতীয়তঃ আদা ঋতুস্রাবের ব্যথা কমাতে খুবই উপকারী। ঋতুস্রাবের সময় তলপেটে যে ব্যথা অনুভব হয়, সেই সময় আদা চা পান আরাম প্রদান করে।
তৃতীয়তঃ যাদের বমির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আদা চা পান এই সমস্যা সমাধানের কার্যকরী ভূমিকা রাখে।
চতুর্থতঃ হৃদরোগের ঝুঁকি কমাতে ও রক্ত সঞ্চালন সঠিক রাখতে আদা উপকারী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…