ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : বিভিন্ন পুষ্টিগুণে অর্থাৎ ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, ফ্যাটি অ্যাসিডে ভরপুর বাদাম সুস্বাস্থ্যের জন্য খুবই উপযোগী। তবে ডায়াবেটিস রোগীদের জন্য সব ধরনের বাদাম উপযোগী নয়। সে ক্ষেত্রে কিছু কিছু বাদাম আছে যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপযোগী এবং সেগুলি নিয়মিত সচেতনভাবে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায়। স্বাস্থ্য দপ্তর ডায়াবেটিস রোগীদের জন্য এমন তিন রকম বাদামের সন্ধান দিয়েছেন যা ডায়াবেটিস রোগীদের শরীরে গ্লুকোজের মাত্রা সঠিক রাখতে সাহায্য করে ও শরীরে ম্যাগনেশিয়ামের চাহিদা পূরণ করে। আসুন জেনে নেওয়া যাক কি কি সেই বাদাম।
১: চিনাবাদাম :- আঁশ ও প্রোটিনে ভরপুর চিনাবাদাম টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী। এটি রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে। তাই চিকিৎসাবিদরা ডায়াবেটিস রোগীদের প্রতিদিন ২৮ থেকে ৩০ টা কাঁচা চিনাবাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
২: কাঠবাদাম :- কাঠ বাদাম শরীরে গ্লুকোজের মাত্রা সঠিক রাখতে ও ম্যাগনেশিয়ামের চাহিদা পূরণ করতে উপকারী, যা ডায়াবেটিস রোগীদের জন্য একান্ত প্রয়োজন। সেক্ষেত্রে লবণ ও কাঁচা বাদাম খাওয়াটাই স্বাস্থ্যকর।
৩: ওয়ালনাট :- উচ্চ পরিমাণ ক্যালোরি সম্পন্ন ওয়ালনাট খেলে অনেক্ষন পেট ভরা থাকে। তবে এটি খুব একটা ওজন বাড়ায় না। এটি শরীরে ইনসুলিনের মাত্রা সঠিক রাখতে কাজ করে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…