ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : রোগ যেমন আছে রোগের ওষুধও আছে আমাদের প্রকৃতির মধ্যেই। আমরা যেসব শাক সবজি খাiই তার মধ্যেই আছে রোগকে নিয়ন্ত্রণ করার ওষুধ। তার জন্য জানতে হবে কোন রোগের কোন শাক-সবজি উপকারী। অনেকেরই খাদ্য ও রোগ সম্পর্কে জ্ঞান নেই। আসুন জেনে নেওয়া যাক কোন কোন শাকসবজি সারাবে কোন কোন রোগ:-
১) রক্তচাপ নিয়ন্ত্রণে: রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে পটাশিয়াম। তাই পটাশিয়ামযুক্ত শাকসবজি খেতে হবে। খাদ্যের তালিকায় রাখতে হবে আলু, গাজর, ঝিঙে, কচু, পালং শাক, নটে শাক, বাঁধাকপি ইত্যাদি। কাঁচা রসুন উচ্চ রক্তচাপ কমাতে সক্ষম।
২) চোখের সমস্যায়: চোখের সমস্যার জন্য উপকারী ভিটামিন এ। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। তাই চোখের সমস্যা এড়াতে ভিটামিন এ যুক্ত খাবার যেমন বাঁধাকপি, ফুলকপি, টমেটো, লাল শাক, পালং শাক ইত্যাদি খেতে হবে।
৩) ডায়াবেটিসে: ডায়াবেটিসে কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাওয়া ক্ষতিকর। যেমন বিট, আলু, কচু, মিষ্টি আলু খাওয়া চলবে না। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য করলা, মেথি শাক, নিমপাতা, হেলেঞ্চা শাক উপকারী। ডায়াবেটিস রোগে সাদা বেগুন দারুণ কাজ দেয়।
কাঁচা রসুন রক্তে শর্করার মাত্রা কমাতে সক্ষম।
৪) অ্যাসিডিটির সমস্যা: আমাদের অনিয়মিত খাদ্যাভাস এর জন্য হজমের সমস্যা বেড়েই চলেছে। অ্যাসিডিটির সমস্যা কমানোর জন্য খেতে হবে কলার থোর, পুদিনা, পটল, কাঁকরোল ইত্যাদি সবজি।
৫) চর্মরোগে: ত্বকের সমস্যায় মেথি শাক, নটে শাক, নিমপাতা, করলা, কাঁচা হলুদ দারুণ কার্যকরী।
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…