ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : সাধারণত রান্নায় সুগন্ধি আনতে তেজপাতা ব্যবহার করা হয়ে থাকে। তবে তেজপাতার আরও বিশেষ কিছু ব্যবহার আছে যা অনেকেরই অজানা। তেজপাতা মানসিক উদ্বেগ ও রক্তচাপ কমাতে উপকারী। তেজপাতার মধ্যে থাকা মাইক্রেন ও ইউজেনল প্রদাহরোধী হিসেবে কাজ করে। এছাড়া তেজপাতার পানীয় শরীরের বিষাক্ত পদার্থ দূরীকরণে বিশেষ ভূমিকা রাখে। আসুন জেনে নিই কিভাবে তৈরি করবেন এই তেজপাতার পানীয়টি-
তেজপাতার পানীয় তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে দুই কাপ জল নিয়ে সেটিকে তিন থেকে পাঁচ মিনিট গরম করুন। গরম হয়ে গেলে পাত্রটি ওভেন থেকে নামিয়ে এরমধ্যে তিন-চারটি তেজপাতা পাঁচ-সাত মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিন। পাঁচ-সাত মিনিট পর তেজপাতা গুলি জল থেকে সরিয়ে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ মধু মিশিয়ে নিলেই তৈরি তেজপাতার পানীয়। সকালে খালি পেটে এই পানীয়টি পান করতে পারেন। এটি শরীরের বিষাক্ত পদার্থ দূরীকরণে কার্যকর।
এছাড়া মানসিক চাপ ও উদ্বেগ কমাতে তেজপাতা পোড়ানোর বিষয়টি বহু পুরনো প্রচলিত। তেজপাতার মধ্যে রয়েছে পাইনেন, চাইনেওল ও লাইনেলল যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। তেজপাতা পুড়িয়ে তার গন্ধ গ্রহণে মানসিক চাপ কমে। এটি মস্তিষ্ককে শান্ত ও উদ্বেগহীন রাখে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…