ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : খাবারের সুগন্ধ বাড়াতে তেজপাতার ব্যবহার বহু প্রচলিত। তবে তেজপাতার একটি বিশেষ গুণ আছে যা অনেকেরই অজানা। মাইগ্রেনের ব্যথা কমাতে তেজপাতার চা উপশমকারী। তেজপাতার মধ্যে রয়েছে আয়রন, ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম যা সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই সকল গুন মাইগ্রেনের ব্যথা কমাতে অত্যন্ত কার্যকর। তাই মাইগ্রেনের ব্যথা কমাতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা তেজপাতার চা পান করার পরামর্শ প্রদান করেছেন। আসুন জেনে নিই কিভাবে তৈরি করবেন এই তেজপাতার চা।
তেজপাতার চা তৈরি করতে প্রয়োজন – কয়েকটি তেজপাতা, লেবু ও জল।
চা তৈরি করার জন্য একটি পাত্রে এই সকল উপাদান দিন। ১০ থেকে ১৫ মিনিট সেদ্ধ করার পর এটি ওভেন থেকে নামিয়ে ঠাণ্ডা হতে দিন। হালকা ঠান্ডা হয়ে গেলে, ঈষদুষ্ণ গরম থাকাকালীন এই চা পান করুন। নিয়মিত এই চা পান মাইগ্রেনের ব্যথা কম হতে সাহায্য করবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…