দিল্লি : বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম ছিল নিউদিল্লি। ফলে ক্ষমতায় আসার পর শহরের দূষণ মাত্রা কমিয়ে আনাটাই ছিল আপ সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে দূষণ নিয়ন্ত্রণে এখনও পর্যন্ত যথেষ্ট তৎপরতার সাথে কাজ করে চলেছে তারা। কিছুদিন আগে এক ভিডিও বার্তায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছিলেন দিল্লিতে বায়ুদূষণের পরিমাণ ৩০ শতাংশ কমিয়ে আনা সম্ভব হয়েছে। এই কাজে প্রচুর গাছ লাগানোর পাশাপাশি যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণ করা বিশেষ ভূমিকা নিয়েছে। সেই সময় দিল্লির পরিবেশ মন্ত্রীর ভূয়সী প্রশংসাও করেন তিনি।
এবার দিল্লির পরিবেশ দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ দপ্তর শহর এলাকায় যে কোন ধরনের নির্মাণ কার্যের উপর নিষেধাজ্ঞা জারি করল। দিল্লির পরিবেশ দূষণের মাত্রা শীতকালে তীব্র আকার ধারণ করে। ফলে এই সময় বায়ুদূষণ আটকাতে আগামী ৫ নভেম্বর পর্যন্ত শহর এলাকায় নির্মাণ কাজে নিষেধাজ্ঞা জারি করেছে পরিবেশ দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ দপ্তর। একই সাথে বাজি পোড়ানোর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুরো শীতকাল জুড়ে এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…