কাশ্মীরের কুলগ্রামে দুষ্কৃতীমূলক কাজে ক্রমশ বেড়েই চলেছে।কুলগ্রামকে ঘিরে সন্ত্রাসবাদীরা ক্রমশ সক্রিয় হয়ে উঠছে। গত মঙ্গলবার, কুলগ্রামে বাংলার পাঁচজন শ্রমিককে নির্বিচারে হত্যা করে সন্ত্রাসবাদীরা। গতকাল ফের সন্ত্রাসবাদীদের নিশানায় কুলগ্রাম।
গতকাল জম্মু ও কাশ্মীর দ্বিখন্ডিত হয়। এই ঘটনার কয়েক ঘণ্টা পরে গোটা কাশ্মীর জুড়ে শুরু হয় শোরগোল। এবারে দুষ্কৃতীদের নিশানার শিকার হলেন বিজেপির এক শীর্ষ নেতা। বৃহস্পতিবার কুলগ্রাম জেলার বোনিগাম গ্রামে রাত ১.২০ নাগাদ সন্ত্রাসবাদীরা দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এই দুটি গাড়ির মধ্যে একটি ছিল কুলগ্রাম জেলার বিজেপির সাধারণ সম্পাদক আদিল আহমেদ গানাইয়ের যেটি গতকাল রাত্রে তার বাড়ির সামনেই পার্ক করা ছিল। খবর সূত্রে জানা যায় যখন গাড়িটিতে আগুন লাগে তখন আদিল আহমেদ তার বাড়িতে উপস্থিত ছিলেন না।সূত্রের খবর জম্মু ও কাশ্মীর পুলিশ এই ঘটনায় জোর কদমে তদন্ত শুরু করেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…