রাজ্য

ভোটের মুখে সারদা কাণ্ডে ইডির তলব, হাজিরা দিলেন তৃণমূল প্রার্থী মদন মিত্র

একুশে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে তুঙ্গে রাজ্যবাসীর উত্তেজনা। প্রতিনিয়ত তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব চোখে পড়ছে। এই মুহূর্তে রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দল অন্য দলকে নিচু করতে ব্যস্ত। তারই মধ্যে আজ অর্থাৎ শুক্রবার সারদা মামলা তদন্তের জন্য ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রকে। তিনি আজ ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে ইডি-র দপ্তরে এসে উপস্থিত হয়েছেন। নির্বাচনের মুখে তৃণমূল পদপ্রার্থীর ইডি-র দপ্তরে হাজিরা দেওয়া বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সারদাকাণ্ডে এর আগেও মদন মিত্রকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তখন তার বিরুদ্ধে অভিযোগ ছিল প্রভাব খাটানো ও রাজনৈতিক নেতা হিসাবে আধিপত্য বিস্তার করে ভুল কাজ করানো। তবে এবার ইডি অন্য কারণে কামারহাটি তৃণমূল প্রার্থীকে তলব করেছে। এবারে মদন মিত্রের বিরুদ্ধে তদন্ত চলছে মানি লন্ডারিং অ্যাক্টের ভিত্তিতে। সূত্র মারফত জানা গেছে, মদন মিত্রকে টাকা সাইফনিং এর বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। মদন মিত্র ছাড়াও সারদা মামলার জেরে ইডি অফিসে তলব করা হয়েছে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ, নিতু সরকার ও আহমেদ হাসান ইমরানকে।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ ইডি দপ্তরে পৌঁছে মদন মিত্র সংবাদমাধ্যমে সামনে সরাসরি বলেছেন, “আমাকে এর আগেও যখন তলব করা হয়েছে আমি এসেছি। আবার আজকেও এলাম। যা জানতে চাইবে তা জানাবো। আমার কিছু বলতে কোন অসুবিধা নেই। সেন্ট্রাল এজেন্সি মনে করেছে তাই আমায় ডেকেছে। আমি যা জানি সব বলে দেব। এবার কেন ডেকেছে বা কি কারণ সেই নিয়ে আমার কিছু বলার নেই।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026