বীরভূম: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের প্রতিষ্ঠান হল বিশ্বভারতী। কিন্তু যতদিন এগিয়েছে ততই কালিমালিপ্ত হয়েছে বিশ্বভারতী প্রাঙ্গণ। আর এবার তাতে নতুন যোগসুত্র হল বিশ্বভারতীতে ইডির হানা।
মেলার প্রবেশদ্বার ভাঙচুর, চুরমার প্রাচীর তৈরির সামগ্রী, পৌষ মেলার মাঠ ঘিরে অশান্তিতে তোলপাড় হয় বিশ্বভারতী। এই প্রতিষ্ঠান ফুলের পাপড়িতে দোল খেলার জন্য বিখ্যাত। রবীন্দ্রনাথের পদধূলিতে মুগ্ধ বিশ্বভারতী। আর সেখানে এরকম বিশৃংখলা নাড়িয়ে দিয়েছিল রাজ্যবাসীকে। এই অশান্তি মূলক ঘটনার গোটা তদন্তভার দেওয়া হয়েছে ইডিকে। তাই সেই তদন্তের স্বার্থে এর তিন সদস্যের দল উপস্থিত হয়েছে বিশ্বভারতী প্রাঙ্গণে। বৈঠক করবেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে।
ইডির তরফ থেকে ইতিমধ্যেই বীরভূমের পুলিশ সুপারের কাছ থেকে সেদিনকার ঘটনার এফআইআরের কপি চেয়ে এবং অন্যান্য নথি চেয়ে চিঠি দেওয়া হয়েছে। সমস্ত কিছুই খতিয়ে দেখছে ইডি। সেদিনের ঘটনায় যারা যুক্ত ছিল, যারা ক্যাম্পাসে ঢুকে ভাঙচুর চালায়, বিশৃংখলার পরিস্থিতি তৈরি করে, তাদের কী উদ্দেশ্য ছিল? এই কাণ্ড ঘটানোর জন্য পেছন থেকে তাদের কেউ ইন্ধন জুগিয়েছিল কিনা বা তাদেরকে কোনও টাকা দেওয়া হয়েছে কিনা এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে ইডির তিন সদস্যের দল।
সেই কারণে বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করা হবে। সেখান থেকে কোনও তথ্য উঠে আসে কিনা, এখন সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…