নিউজ

১ নভেম্বর থেকে আসছে করোনা ভ্যাকসিন, জল্পনা তুঙ্গে

ওয়াশিংটন: বিশ্বজুড়ে যখন করোনা থাবা বসিয়েছে, তখন গোটা বিশ্বব্যাপী বিজ্ঞানীরা এই মহামারীকে হারানোর জন্য ভ্যাকসিন তৈরিতে মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু কবে মিলবে এর টিকা? সেই প্রশ্নের উত্তর খুঁজতে যখন সকলে ব্যস্ত, তখন আগামী ১ নভেম্বর থেকে আমেরিকায় ভ্যাকসিন পাওয়া যাবে এমন জোর জল্পনা দেখা দিয়েছে। ট্রাম্প প্রশাসনের এক নির্দেশিকা থেকে এই জল্পনা আরও দৃঢ় হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত প্রদেশকে করোনার ভ্যাকসিন সরবরাহ ও বন্টনের জন্য প্রস্তুত থাকতে ওই নির্দেশিকায় বলা হয়েছে। তাহলে কি সত্যি এবার আমেরিকা বাজারে আসতে চলেছে করোনা ভ্যাকসিন? ইতিমধ্যেই মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইঙ্গিত দিয়েছে যে শেষ পর্যায়ের ট্রায়াল শেষ হওয়ার আগেই জরুরী ভিত্তিতে বাজারে করোনা ভ্যাকসিন প্রকাশের অনুমতি দেওয়া যে কোনও সময় হতেই পারে।

তবে প্রথমেই সকল করোনা আক্রান্ত ব্যক্তিকে এই ভ্যাকসিন দেওয়ার কথা ভাবছে না ট্রাম্প প্রশাসন। সূত্রের খবর, জরুরী পণ্যের সঙ্গে যুক্ত কর্মী, নিরাপত্তাকর্মী, প্রবীণ নাগরিক এবং বিপদসীমায় থাকা জনগোষ্ঠীর সদস্যদের মধ্যেই প্রথম ভ্যাকসিনের প্রয়োগ করা হবে। এর ফলে সুস্থতার হার যখন বাড়বে, তখন সাধারণের মধ্যে সরবরাহ করা হবে এই ভ্যাকসিন। এই খবর প্রকাশ আসা মাত্র নিঃসন্দেহে স্বস্তি পেয়েছে আমেরিকাবাসী।

যদিও এই ভ্যাকসিন বাজারে এলে তা আমেরিকার বাইরে অন্যান্য দেশে রপ্তানি করা হবে কিনা, তা নিয়ে বিশেষ কিছু ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানা যায়নি। এমনকি ভারত সরকারের সঙ্গে এই ভ্যাকসিন রপ্তানি প্রসঙ্গে কোনও চুক্তি বা আলোচনা হয়েছে কিনা তাও জানা যায়নি। যদিও এই খবর জানা মাত্র ভারতের বিভিন্ন মহলও আশার আলো দেখছে। অনেকেই আশা করছেন যে, নিজেদের দেশে এই ভ্যাকসিন বাজারে আনার পর তা ভারতেও রপ্তানি করবে আমেরিকা। যদিও এ প্রসঙ্গে কোনও নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026