বাংলাদেশের সম্মতির পর বিসিসিআই নভেম্বরে ইডেন গার্ডেনে দিনরাতের টেস্ট ম্যাচ আয়োজনের জন্য তোড়জোড় শুরু করে দিল। ভারত ও বাংলাদেশ দুটি দেশই এখন পর্যন্ত একটিও দিনরাতের টেস্ট ম্যাচ খেলেনি। আজ ২৯ শে অক্টোবর বাংলাদেশের কোচ রাসেল ডোমিঙ্গো ও খেলোয়াড়দের সাথে আলোচনার পর বিসিবি বিসিসিআইকে সম্মতির কথা জানাই। ডোমিঙ্গো বলেন “এটা অত্যন্ত গর্বের এবং ঐতিহাসিক বিষয় যে ইডেন গার্ডেন এর মত ক্রিকেট গ্রাউন্ডে আমরা প্রথম দিন রাতের টেস্ট খেলব”।
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন “আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি যে ইডেন গার্ডেন ভারতের প্রথম দিনরাতের টেস্ট ম্যাচটি আয়োজন করবে এবং এই ধরনের সংক্ষিপ্ত নোটিশে আমাদের অনুরোধটি গ্রহণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও তার দলকে ধন্যবাদ জানাই। আমি ভারতের ক্যাপ্টেন বিরাট কোহলিকেও সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই”।
এই মুহূর্তে বিসিসিআইয়ের কাছে গোলাপি বলের অভাব থাকতে পারে। সৌরভ গঙ্গোপাধ্যায় চাইছেন বোর্ডের প্রতিনিধিরা বল প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যেন তাড়াতাড়ি কথা বলে যাতে আগামী ১০ দিনের মধ্যে সংস্থা পর্যাপ্ত বল প্রস্তুত রাখতে পারে। ভারত ও বাংলাদেশের খেলোয়াড়রা যাতে সঠিকভাবে গোলাপি বলে প্রস্তুতি সারার যথেষ্ট সময় পায় সেদিকে তিনি সচেষ্ট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…