কাশ্মীর : সম্প্রতি গোটা জম্মু ও কাশ্মীর রাজ্য জুড়ে চলছে সন্ত্রাসবাদীদের হানা।বিভিন্ন দুষ্কৃতীমূলক কাজ ও জঙ্গি হামলা কাশ্মীরে নিত্য দিনের ব্যাপার হয়ে উঠেছে। মঙ্গলবার পুলওয়ামার পাশাপাশি দক্ষিণ কাশ্মীরের কুলগ্রামে হল সন্ত্রাসবাদী হামলা।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী শ্রীনগর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে দক্ষিণ কাশ্মীরের কুলগ্রাম জেলায় সন্ত্রাসবাদীদের দ্বারা পাঁচজন অ-সামরিক শ্রমিক হত্যা হয়। গত ১৫ দিন ধরে কাশ্মীরের বাইরে থেকে আগত বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা চালানো হয়। কিন্তু আজ শেষ পর্যন্ত সন্ত্রাসবাদীরা শ্রমিকদের ক্যাম্পে ঢুকে নির্বিচারে গুলি চালালে মৃত্যু হয় পাঁচজন শ্রমিকের।
খবর সূত্রে কাশ্মীর পুলিশ এই পাঁচজন নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সন্ত্রাসবাদীদের গুলিতে যে পাঁচজন শ্রমিক নিহত হয়েছেন তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা। সূত্রের খবর পশ্চিমবঙ্গের জহুরউদ্দিন নামে একটি দিন মজুর কাতরাসু গ্রামে তার ভাড়া বাসায় ছিলেন। সন্ত্রাসবাদীরা হঠাৎ তার বাসায় প্রবেশ করলে তিনি পালাতে চেষ্টা করেন এবং সেই মুহূর্তে সন্ত্রাসবাদীদের গুলিতে বিদ্ধ হন। গুলি তার পায়ে এসে লাগলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি এখনও বিপদে রয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…