ভারতে আবারো বৃদ্ধি পেল ভোজ্য তেলের খুচরা মূল্য। সরষে বাদাম সয়াবিন সিপিও পাবলিন সহ ভারতের প্রায় সমস্ত ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেল আজ থেকে। এই মূল্যবৃদ্ধি শুধুমাত্র ভারতের খুচরা বাজারে নয়, কোন কোন জায়গার পাইকারি বাজারেও এই একই রকম ভাবে দাম বৃদ্ধি হয়েছে বিভিন্ন রান্নার তেলের। ব্যবসায়ীরা বলছেন, বিদেশে সোয়াবিন এবং পাম তেলের দাম প্রতি টন পিছু ৫০ থেকে ১০০ ডলার বৃদ্ধি পেয়েছে। আর এরই আঁচ পড়তে শুরু করেছে ভারতের তেলের দামের উপর।
সাধারণত সূর্যমুখী এবং বাদাম তেলের দাম সরষের তেলের থেকে কিছুটা বেশি থাকে। অন্যদিকে আবার বাদাম এবং সূর্যমুখী তেলের তুলনায় সরষের তেলের দাম কম। বাদাম তেলের দাম মোটামুটি ভারতে উপলব্ধ সবকটি তেলের থেকেই বেশি হয়।
তবে সূত্রের খবর, গত সপ্তাহে পাইকারি বাজারে সরষের তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এই কারণে সেই দাম বৃদ্ধির প্রভাব পড়েছে ভারতের বিভিন্ন মার্কেটে। শুক্রবার সরকার অপরিশোধিত পাম তেলের আমদানি শুল্ক কমিয়ে দিয়েছে। পামোলিন এবং সয়াবিনের আমদানি শুল্কের হার বৃদ্ধি করেছে। এর ফলে এই দুটি তেলের দাম বৃদ্ধি হবারও সম্ভাবনা দেখা দিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…