বাংলা সিরিয়াল

Hiya Dey: বাড়ির ছাদে হিন্দি গানে দুর্দান্ত নাচ পর্দার পটলের, ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের শিকার হিয়া দে

হিয়া দে টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ। অনেক ছোট বয়স থেকেই টেলিভিশন জগতের অভিনেত্রী হিসেবে পা রেখেছেন তিনি। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘পটলকুমার গানওয়ালা’তে নাম ভূমিকায় অভিনয় করেছিল সে। সেই থেকে দর্শকমহলের পাশাপাশি নিজের শুটিং ফ্লোরেও পটল নামেই পরিচিত ছিল হিয়া, যা এখনো পর্যন্ত কায়েম রয়েছে দর্শকদের মাঝে। সেই ধারাবাহিক শেষ হওয়ার পর বেশ অনেকটা সময় অভিনয় জগৎ থেকে বিরতি নিয়েছিল হিয়া। তবে তারপরে পর্দাতেও ফিরে এসেছিল সে। এরপরই তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল স্টার জলসার ‘ফেলনা’ ধারাবাহিকে।

বর্তমানের অভিনেত্রী হওয়ার পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতেও ভালোই অ্যাক্টিভ তিনি। প্রায়ই নিজের নানা ছবি ও রিল ভিডিও শেয়ার করে থাকেন নিজের ইনস্টাগ্রামের পাতায়। নেটমাধ্যমে তার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। তবে নিজের ভিডিও কিংবা ছবির জন্য প্রায়ই নেটিজেনদের মাঝে ট্রোল হতে হয় তাকে। অনেকক্ষেত্রে শুনতে হয় নানা কুরুচিকর মন্তব্যও। তবে সেইসমস্ত বিষয়কে বিশেষ পাত্তা দিতে নারাজ হিয়া। তবে এই মুহূর্তে নিজের সাম্প্রতিক ভাইরাল হওয়া রিল ভিডিওর সূত্র ধরেই আবারো কটাক্ষের মুখে হিয়া।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে হিয়াকে ‘তু লে নাম রাব কা নাম সাঁই কা’র তালে নিজের বাড়ির ছাদেই তুমুল নাচানাচি করতে দেখা গিয়েছে। ভিডিওটি বানানোর সময় অভিনেত্রীর পরনে ছিল একটি গ্রাফিটি আঁকা টি-শার্ট ও কালো হট প্যান্ট। খোলা চুলে একেবারে ঘরোয়া সাজে পায়ে নিকার্স পরেছিল হিয়া। এই একেবারে সাধারণ সাজেই তাকে রিল ভিডিও বানাতে দেখা গিয়েছে, যা নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছে সে। সেই ভিডিও শেয়ার হওয়ার পর থেকেই রীতিমত ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। পাশাপাশি নেটনাগরিকদের একাংশের মাঝে আবারও কটাক্ষের শিকার হতে হয়েছে হিয়াকে। কেউ বলেছেন, সে অল্পবয়সে খুব পেকে গিয়েছে। আবার কেউ তার নাচ কিংবা পোশাক নিয়ে নানা কুরুচিকর মন্তব্য করেছেন, তা কমেন্টবক্সে চোখ রাখলেই দেখা যাবে। তবে সবসময়ের মতো এবারও এই বিষয়কে এড়িয়ে গিয়েছেন অভিনেত্রী। কারণ এতদিনে এই সমস্ত ব্যাপার তার অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026