ভারতের সাধারণ মধ্যবিত্ত জনতার জন্য একটি ভাল খবর রয়েছে এবং তার সাথেই রয়েছে একটি খারাপ খবর। রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে জোর ধাক্কা খেয়েছে মধ্যবিত্ত সংসার। তবে ভালো খবরটি হল, রান্নার তেলের দাম কমতে চলেছে খুব শীঘ্রই। বুধবার খাদ্য মন্ত্রকের পক্ষ থেকে একটি জরুরী বৈঠক করে জানানো হয়েছে, আর কিছুদিনের মধ্যেই দাম কমাতে হবে ভোজ্য তেলের। বেশ কিছু তেল প্রস্তুতকারী সংস্থাও সেই বৈঠকে উপস্থিত ছিল বলেও সূত্রের খবর।
এই বৈঠকে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একসাথে আলোচনা করে খাদ্য মন্ত্রক নির্দেশিকা জারি করেছে, বিভিন্ন তেলের এমআরপি খুব শীঘ্রই বদল করতে হবে ভারতের নামিদামি সংস্থাগুলিকে। খাদ্য এবং গণবণ্টন বিভাগের খবর অনুযায়ী, খুব শীঘ্রই ভোজ্য তেলের দাম কমতে চলেছে সারা ভারতে। কেন্দ্রীয় সরকারের অনুমান, বর্তমান পরিস্থিতি অনুযায়ী প্রায় ২০ টাকা প্রতি লিটার পর্যন্ত রান্নার তেলের দাম কমতে পারে।
কেন্দ্রীয় সরকারের বৈঠকে উপস্থিত থাকা তেল বিক্রয়কারী সংস্থাগুলি দাম কমানোর জন্য রাজি হয়েছে বলে জানা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে রান্নার তেলের দাম কিছুটা কম হওয়ার পরে, ভারতীয় সংস্থাগুলিও তাদের প্যাকেটজাত ভোজ্য তেলের দাম অনেকটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যদি রান্নার তেলের দাম মোটামুটি কুড়ি টাকা প্রতি লিটার কম হয়ে যায়, তাহলে মধ্যবিত্তের কিছুটা সুবিধা হবে।
তবে বেশ কিছু দেশের কাছে ভোজ্য তেলের স্টক অনেকটাই থাকার ফলে এই মুহূর্তে বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম অনেকটাই কম। তার পাশাপাশি উৎপাদিত সয়াবিন বাজারে আসতে চলেছে খুব শীঘ্রই। তাই একই সঙ্গে সোয়াবিন তেলের দাম অনেকটাই কমতে চলেছে ভারতীয় মার্কেটে। বিগত দিনে বাদাম তেলের দাম বাদ দিয়ে বেশ কিছু রান্নার তেলের প্যাকেটের দাম ১৫ টাকা থেকে ২০ টাকা প্রতি লিটার কমানো হয়েছিল। এবারে সেই ধারাকেই বজায় রেখে প্রতি লিটারে ২০ টাকা দাম কমতে চলেছে রান্নার তেলের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…