এবারে পশ্চিমবঙ্গের ২০০-র বেশি রেলস্টেশন সম্পূর্ণ সিসিটিভি নজরদারির আওতায় আনতে চলেছে রেল মন্ত্রক। বাংলার মোট ২২৩টি রেলস্টেশনে সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরার নজরদারি রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। বুধবার বিজ্ঞপ্তি জারি করে রেল মন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দেশের মোট ৭৫৬টি রেলওয়ে স্টেশনে এই সিসিটিভি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। নির্ভয়া তহবিল থেকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
নজরদারির আওতায় থাকতে চলেছে স্টেশনে ঢোকার পথ, থাকবে স্টেশন থেকে বেরোনোর পথ, টিকিট কাউন্টার, জনবহুল স্টেশনের ওয়েটিং রুম, প্ল্যাটফর্ম এবং ফুট ওভারব্রিজ এবং এর মতো আরো অনেক জায়গা। অন্যদিকে, বড় ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য রেল পুলিশের তরফ থেকেও। বড় স্টেশনের মতো ছোট রেলস্টেশনগুলিতেও নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করতে চাইছে রাজ্য রেল পুলিশ।
বড় মাপের স্টেশনগুলির মতো এবার শিয়ালদহ পুলিশ ডিভিশনের অধীনে থাকা ছোট বেশ কিছু স্টেশনে সিসিটিভি ক্যামেরার বন্দোবস্ত শুরু করতে চাইছে রাজ্য রেল পুলিশ। এই সমস্ত স্টেশনের মধ্যে রয়েছে সোনারপুর, বারুইপুর, বনগাঁ, রানাঘাট, কৃষ্ণনগর এবং ব্যারাকপুরের মত কিছু ছোট অথচ জনবহুল স্টেশন। তবে এর কারণ অবশ্য যাত্রী সুরক্ষা ও যাত্রী নিরাপত্তা।
যাত্রী সেজে ডাকাতি, এবং ছিনতাই থেকে শুরু করে মাদক খাইয়ে যাত্রীদের সর্বস্ব লুট করার মত ঘটনা যাতে কমানো যায় তার জন্য ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য রেল পুলিশ। এতদিন এই সমস্ত স্টেশনে শুধুমাত্র গুটি কয়েক সিসিটিভি ক্যামেরা ছিল। তাই ছোট স্টেশনে অপরাধ হলে মূলত সোর্সের উপর নির্ভর করে থাকতে হতো তদন্তকারীদের। তবে এবারে যদি এই সমস্ত স্টেশনে সিসিটিভি ক্যামেরা বাড়ানো হয়, তাহলে হয়তো যাত্রী সুরক্ষা বাড়বে প্রায় বেশ কয়েক গুণ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…