নিউজ

ইউটিউব ভ্লগার হবেন তৃণমূল নেতা মদন মিত্র, ইনস্টাগ্রামে ব্লু টিক পেয়েই করলেন ঘোষণা

‘সোশ্যালি সাউন্ড’ এই শব্দবন্ধটি ব্যবহার করলে যে তৃণমূল নেতার কথা প্রথমেই মাথায় আসে তিনি হলেন জনপ্রিয় কামারহাটির তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র। এর আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ‘কালারফুল লিডার’ তকমা পেয়েছিলেন তিনি। এবার জনপ্রিয়তার জেরে সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রাম থেকে ভেরিফাইড ট্যাগ পেলেন তিনি। সহজ কথায় বলতে গেলে মদন মিত্রের ইনস্টাগ্রাম প্রোফাইলে এবার রইবে ব্লু টিক অন্যান্য সেলিব্রেটিদের মত। মাত্র ৪ মাস আগে ইনস্টাগ্রাম একাউন্ট খুলে জনপ্রিয়তার শীর্ষে তিনি। আপনি শুনলে অবাক হবেন যে এত কম সময়ের মধ্যে তৃণমূল নেতার ইনস্টাগ্রাম একাউন্টে ফ্যান ফলোয়ার সংখ্যা ১ লাখ ১১ হাজারেরও বেশি।

ফেসবুক লাইভ দুনিয়াতে বেশ পরিচিত মুখ মদন মিত্র। যেকোনো সময় বিভিন্ন বিষয় নিয়ে লাইভে এসে বক্তব্য রাখেন তিনি। অবশ্য এই নিয়ে অনেক বিতর্কেই জড়িয়েছেন তিনি। তবে বরাবর নিজের খেয়াল খুশিতে চলতে পছন্দ করেন তিনি। ফেসবুক লাইভে এলে মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষ মদন মিত্রের সাথে কথাবার্তায় যোগদান করেন। এছাড়া এক একটি লাইভ ভিডিওতে লাখ লাখ লাইক থাকে। পাশাপাশি যেখানেই যান তিনি সেখানেই বেশ পরিপাটি করে সেজে ফটোশুট করতে ভোলেননা তিনি। আর মদন মিত্রের এমন সোশ্যালি সাউন্ড মনোভাব আকৃষ্ট করে যুবসমাজকে। তাই খুব সহজেই ইনস্টাগ্রামে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

তবে ব্লু-টিক পাওয়ার পর নিজের জনপ্রিয়তাকে কি করে সাধারণ মানুষের কাজে লাগানো যায় সেই নিয়ে চিন্তা করেছেন মদন মিত্র। জানা গিয়েছে এই বিষয়ে তিনি এক জনপ্রিয় ইউটিউবার এর সাথে শলা পরামর্শ করেছেন। হয়তো অদূর ভবিষ্যতে মদন মিত্রকে ইউটিউবে ভ্লগ বানাতে দেখা যাবে। এই প্রসঙ্গে তিনি নিজেই বলেছেন, ‘‘বহু বছর ধরে রাজনীতি করছি, আমার রাজনৈতিক জীবনে বহু ওঠানামা যেমন রয়েছে, তেমনি বহু গল্পও রয়েছে। সেই সব গল্প দিয়েই আমি ভ্লগগুলি তৈরি করব ভাবছি। তবে এখনও এ বিষয়ে বলার মত কোনও পদক্ষেপ করিনি। আমি পদক্ষেপ করলে আমার অনুরাগীরা তা আমার সোশ্যাল মিডিয়ার অ্যকাউন্ট মারফত অবশ্যই জানতে পারবেন।’’

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026