উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলির সময়সূচি ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী
অবশেষে ঘোষণা হল উচ্চমাধ্যমিকের স্থগিত থাকা পরীক্ষাগুলির সময়সূচি। এদিন মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলির সূচী ঘোষণা করলেন। আগামী ২৯শে জুন, ২রা জুলাই ও ৬ই জুলাই নেওয়া হতে পারে পরীক্ষাগুলি।
এদিন মঙ্গলবার সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, পরীক্ষা কেন্দ্রগুলিতে সামাজিক দূরত্বকে প্রাধান্য দিয়ে চলবে পরীক্ষা। প্রত্যেক ছাত্রছাত্রীর মাস্ক ও স্যানিটাইজার নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। ছাত্রছাত্রীদের দূরত্ব বজায় রেখে একটি বেঞ্চে একজন করে পরীক্ষা দিতে বসবে। প্রথম বেঞ্চে একজন বসবে তারপর দ্বিতীয় বেঞ্চ ফাঁকা রেখে তৃতীয় বেঞ্চে একজন বসবে। এভাবেই সোশ্যাল ডিসট্যান্সিং মেনেই উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলির প্রক্রিয়া সম্পন্ন হবে।
আগামী ২৯শে জুন নেওয়া হতে পারে ফিজিক্স, নিউট্রেশন, এডুকেশন ও অ্যাকাউন্টেন্সি।
২রা জুলাই নেওয়া হতে পারে কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, অ্যারাবিক ও ফ্রেঞ্চ।
আগামী ৬ই জুলাই নেওয়া হতে পারে স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…