বাড়ছে ঝড়ের দাপট, কলকাতায় ১৩০ কিমি বেগে বইবে ঘূর্ণিঝড় 'আমফান'
ঘূর্ণিঝড় আমফানের তান্ডব থেকে রক্ষা পেতে সতর্ক প্রশাসন। আবহাওয়া দফতর রাজ সরকারকে আগামীকাল কলকাতার সমস্ত দোকানপাট, অফিস বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। এছাড়া মানুষজনকে বাড়ির বাইরে বেরোতে বারণ করা হয়েছে। তার পাশাপাশি কলকাতার সমস্ত পুরানো ও বিপদজ্জনক বাড়িতে থাকতে বারণ করা হয়েছে। নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে প্রশাসন।
কলকাতার বিভিন্ন এলাকা ও বাবুঘাটে গঙ্গার ধারে মাইকিং করছে কলকাতা পুলিশ। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানালেন, এই দুর্যোগে সরকারি সাহায্যের জন্য কন্ট্রোল রুম খোলা রয়েছে। রাজ্যের কন্ট্রোল রুমের নম্বরগুলি হল- ২২১৪৩৫৩৬ এবং ২২১৪১৯৯৫। আর টোল ফ্রি নম্বর হল- ১০৭০। আজ সারারাত কন্ট্রোলরুমে থেকে সব নজরদারি করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার IMD ও NDRF সাংবাদিক বৈঠকে আরেক বার সতর্কবার্তা দিয়েছে। ভারতীয় আবহাওয়া দফতরের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন যে ১৯৯৯ সালের সুপার সাইক্লোনের পর এটা দ্বিতীয় সুপার সাইক্লোন। সমুদ্রে বর্তমানে এর গতিবেগ প্রতি ঘন্টায় ২০০-২৪০ কিলোমিটার আছে। NDRF-র ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, এই সুপার সাইক্লোনের মোকাবিলায় ২৪ টি দলের বাহিনী নামানো হয়েছে। ওড়িশায় ১৫ টি দল পাঠানো হয়েছে। আর পশ্চিমবঙ্গে ১৯ টি দল পাঠানো হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…