নিউজ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, শিকল দিয়ে বাঁধা হল ট্রেনের চাকা

আমফানের তান্ডব পুরোনো সব রেকর্ড ভেঙে দিতে পারে। ২০০৯ সালে আয়লার গতিবেগ ছিল প্রতি ঘন্টায় ১১২ কিলোমিটার। আর ২০১৯ সালে বুলবুলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রতি ঘন্টায় ১৩০ কিলোমিটার। এই গতিবেগের থেকেও আমফানের গতিবেগ বেশি। সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ১৮৫ কিলোমিটার হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আর এই ঝড় মোকাবিলায় তৎপর প্রশাসন।

ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা পেতে সতর্ক রেল। শালিমারে লোহার চেন দিয়ে বেঁধে রাখা হচ্ছে ট্রেনের চাকা। দক্ষিণ পূর্ব রেল একাধিক স্টেশনে দূরপাল্লার ট্রেনগুলিকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এই ট্রেনগুলির থেকে যাতে কোনো ক্ষয়ক্ষতি হতে না পারে, তাই শিকল দিয়ে আটকে রাখা হয়েছে। ট্রেনগুলি যাতে ঝড়ের ধাক্কায় গড়িয়ে না যায় তাই আটকে রেখেছে রেল। দুর্ঘটনা এড়াতে সবরকম ভাবে তৎপর রয়েছে প্রশাসন।

এছাড়া উত্তর ২৪ পরগনার হাসনাবাদ, বসিরহাট, সন্দেশখালি এবং পশ্চিম মেদিনীপুরের দাঁতন, নারায়ণগড় এলাকাতেও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। এই ঘূর্ণিঝড় মোকাবিলায় তৈরি করা হয়েছে একটি টাস্কফোর্স। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত এই টাস্কফোর্স ২৪ ঘন্টা পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026