আমফানের তান্ডব চলবে রাজ্যের সাত জেলায়, বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা
ধেয়ে আসছে সুপার সাইক্লোন আমফান। বুধবার দিঘা ও বাংলাদেশের হাতিয়া উপকূলের মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে রয়েছে আমফান। এই ঘূর্ণিঝড় বিধ্বংসী হতে পারে অভ্যন্তরীণ ঘূর্ণাবর্ত। এর গতিবেগ ২৬৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সাথে ঝোড়ো হাওয়া বইবে। গতিবেগ হতে পারে প্রতি ঘন্টায় ১২০-১৬৫ কিলোমিটার। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে চরম সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবার ঝড়ের সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ৭৫ কিমি বেগে হতে পারে। বুধবার সকালে এই গতিবেগ বেড়ে ৯৫ কিমি হতে পারে। আর তারপর গতিবেগ বেড়ে সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। কলকাতায় ঝড়ের গতিবেগ হতে পারে প্রতি ঘন্টায় ১৩০ কিলোমিটার। কলকাতাতে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব মেদিনীপুরে জলোচ্ছাস হতে পারে ৩-৪ মিটার। দুই ২৪ পরগনাতে জলোচ্ছাসের মাত্রা ৪-৫ মিটার হতে পারে। ইতিমধ্যেই কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ বৃষ্টি শুরু হয়েছে। বকখালি থেকে ৩০ হাজার মানুষকে সরানো হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে ৪০ হাজার মানুষকে সরানো হয়েছে। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় তৎপর প্রশাসন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…