নিউজ

১ লা জুন থেকে টাইমটেবিল মেনে প্রতিদিন ২০০ টি চলবে ট্রেন, জানালেন রেলমন্ত্রী

তৃতীয় দফার লকডাউন চলাকালীন রেল পরিষেবা ধীরে ধীরে চালু করার পথে এগিয়েছে কেন্দ্র সরকার। প্রথম দিকে সংখ্যায় কম ট্রেন চালানো হলেও, এবার চতুর্থ দফার লকডাউন শেষে যাত্রীবাহী ট্রেন পরিষেবা স্বাভাবিক করার পথে হাঁটতে চলেছে সরকার। তাই এক লাফে বেশ কিছু ট্রেন বাড়িয়ে ১ লা জুন থেকে প্রতিদিন ২০০ টি করে যাত্রীবাহী ট্রেন চালানোর কথা জানালেন রেলমন্ত্রী পিযুষ গয়াল। মঙ্গলবার সংবাদসংস্থা পিটিআই-কে তিনি জানান, নির্ধারিত টাইমটেবিল মেনেই চালানো হবে এই নন এসি ট্রেনগুলো। এসি ট্রেনের বিষয়ে সরকার এখনই কিছু ভাবছে না বলেও জানান রেলমন্ত্রী।

প্রসঙ্গত, ২২ শে মার্চ জনতা কার্ফুর দিন থেকেই সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয় ভারতীয় রেল মন্ত্রক। লকডাউন চলাকালীন শুধুমাত্র পণ্যবাহী ট্রেন চলাচল করেছে। পরে অবশ্য বেশ কিছু শ্রমিক স্পেশাল ট্রেন চালায় সরকার। অন্যদিকে, ১২ মে থেকে নির্ধারিত কয়েকটি জায়গায় যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় রেল মন্ত্রক।

রিটার্ন জার্নি নিয়ে প্রথম থেকেই মোট ৩০ টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় সরকার। আগের দিন অর্থাৎ ১১ মে বিকেল ৪ টা থেকে অনলাইনে টিকিট বুকিং শুরু করে রেল। সার্ভারের উপর অত্যধিক চাপ সৃষ্টি হওয়ায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকে টিকিট বুকিং। সন্ধ্যা ৬ টা নাগাদ সার্ভার ঠিক হলে মাত্র কয়েক মিনিটের মধ্যে বেশ কিছু রুটের টিকিট বিক্রি হয়ে যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026