শনিবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছিলেন। সূত্রের খবর, শিক্ষক নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা আনতে নতুন নীয়মের ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। কিন্তু এবার সত্যিই শিক্ষক নিয়োগে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে।
এবার থেকে পুরনো নিয়মে আর শিক্ষক নিয়োগ করবে না রাজ্য শিক্ষা দপ্তর। শিক্ষামন্ত্রী জানান, ‘শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সরলীকরণ করা হচ্ছে। নতুন নিয়ম সম্পর্কে শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে।’
এদিন প্রক্রিয়া সম্পর্কে পার্থবাবু বলেন, ‘এবার তিন ধাপকে এক ধাপে নামিয়ে নিয়ে আসা হবে। যথা–কাউন্সেলিং, ভেরিফিকেশন, জয়েনিংয়ের মতো তিনটি ধাপের পর শিক্ষক নিয়োগ হয়। এখন এক ধাপে চাকরি দেওয়া হবে। ওয়েটিং লিস্ট উঠে যেতে পারে। এরবদলে যত জনকে চাকরি দেওয়া হবে, তাদের নাম ঘোষণা করা হবে।’
এই নয়া নিয়ম সম্পর্কে অনেক শিক্ষাবিদরা মনে করছেন, এই পদ্ধতিতে ব্যাপক কর্মসংস্থান হবে। এবার ভবিষতে কি ঘটতে চলেছে, তার দিকে তাকিয়ে গোটা বাংলার মানুষ।
আইপিএল ২০২৬-এ প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে একের পর এক রেকর্ড ভাঙা ও গড়ার লড়াই। চেন্নাই…
Airtel তার গ্রাহকদের জন্য একটি প্রিমিয়াম প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে, যেখানে ডেটা এবং এন্টারটেনমেন্ট—দুটো সুবিধাই…
সোনা ও রুপোর দামে আবারও ধাক্কা খেল সাধারণ মানুষ। গতকাল সামান্য পতনের পর আজ ফের…
কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…
ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…
ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…