নিউজ

‘গরু’ বলে দিলীপ ঘোষকে বার্তা পাঠালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ‘গরুর দুধে সোনা আছে’ এই মন্তব্যকে কটাক্ষ করে ঘুরিয়ে দিলীপ ঘোষকেই ‘গরু’ বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য যুব কল্যাণ ক্রীড়া দপ্তর আয়োজিত বিজ্ঞানমেলার উদ্বোধনে এসে একথা বলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

মেলার উদ্বোধনে এসে পার্থ চট্টোপাধ্যায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ‘গরুর দুধে সোনা’ মন্তব্য নিয়ে কটাক্ষ করেন। পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘কোনটা গরু সেটাই তো বোঝা যাচ্ছে না! যাকে বলা হয়েছে সে গরু? না যে বলেছে সে গরু? এটা নিয়েও তো একটা গবেষণা হওয়া উচিত!’ বিজ্ঞানমেলা প্রসঙ্গে পার্থ বাবু বলেন, ‘রাজ্যের উদ্দেশ্য স্কুলস্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত প্রতিযোগিতা মূলক বিজ্ঞান শিক্ষার আয়োজন করে বিজ্ঞান সচেতনতার হার বাড়ানো।’

কিছুদিন আগে বর্ধমানে দুগ্ধ ব্যবসায়ীদের এক সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন, ‘দেশি গরুর কুঁজে সোনা তৈরি হয়।’ কিভাবে সেই সোনা দুধের মধ্যে আসে সে ব্যাখ্যাও দেন তিনি। তার এই মন্তব্যের পরেই দিলীপ বাবুকে নিয়ে হাসিঠাট্টায় মেতে ওঠেন নেটিজেনরা। এবার বিজ্ঞান মেলার উদ্ভোধনে এসে দিলীপ ঘোষের সেই মন্তব্যকেই কটাক্ষ করে প্রকৃত অর্থে দিলীপ ঘোষকে বার্তা পাঠালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026