খেলা

স্বার্থ সংঘাতের অভিযোগ থেকে মুক্তি পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

“স্বার্থ সংঘাত” ইংরেজিতে “কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট” বলতে বোঝায় কোনো ব্যক্তি বা সংস্থা একই রকম দুটি বা তার বেশি পদে থাকাকালীন এক পদে নেওয়া সিদ্ধান্ত বা কাজকর্ম অপর পদকে সুবিধা পাইয়ে দেয়। অর্থাৎ কোনো ব্যক্তি বা সংস্থার ব্যক্তিগত আগ্রহ তৃতীয় পক্ষের সুবিধার জন্য সিদ্ধান্ত গ্রহণের দায়বদ্ধতার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এর ফলে সবসময়ই একটা দুর্নীতির আশঙ্কা থেকেই যায়। সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির দ্বারা ভারতীয় ক্রিকেট পরিচালনার সময় স্বার্থ সংঘাত বিষয়টি ভারতীয় ক্রিকেট অন্তর্ভুক্ত হয়।

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জীব গুপ্তা সৌরভ গঙ্গোপাধ্যায় এর বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ আনেন। তার দাবি সম্প্রতি বোর্ডের সভায় সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড সভাপতির পাশাপাশি সিএবি এর একজন প্রতিনিধি হিসেবেও প্রতিনিধিত্ব করেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে বিসিসিআইয়ের এথিক্স কমিটি।

২৩ শে অক্টোবর বোর্ড সভাপতি পদে নির্বাচিত হওয়ার পরেই সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি সচিব অভিষেক ডালমিয়ার কাছে একটি পত্র পদত্যাগপত্র পাঠান সিএবি প্রেসিডেন্ট থেকে পদত্যাগ করার জন্য। বোর্ডের এফিক্স অফিসার ডি কে জৈন জানান “সিএবি প্রেসিডেন্ট থেকে পদত্যাগ করেছেন সৌরভ, তাই এহেন অভিযোগের কোনো গুরুত্ব নেই।

ফলে সৌরভ এর বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়ে তাকে ক্লিনচিট দেওয়া হলো এবং এই রায়ের প্রতিলিপি অভিযোগকারী, বোর্ড এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাঠিয়ে দিয়েছি”।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026