অরূপ মাহাত: জাঙ্গিপাড়ার এক সভা থেকে দলীয় সমর্থকদের মনোবল ফেরাতে বিজেপিকে পাল্টা মারের নিদান দিল শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্থানীয় বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী, জেলা সভাপতি দিলীপ যাদব ও জলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়ের উপস্থিতিতে এক জনসভার ডাক দেয় জেলা তৃণমূল কংগ্রেস।
সেখানেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ। সেই সভা থেকে বিজেপির বিরুদ্ধে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে পাল্টা মারের নিদান দিলেন তিনি। এদিন মঞ্চ থেকে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিজেপি যদি আপনাদের হাত পা ভেঙে দেয়, তাহলে আপনারাও পাল্টা মার দিন। ওদেরও হাত পা ভেঙে দিন।’
শুধু তাই নয়, দলত্যাগীদের উদ্দেশ্যেও এদিন তিনি বার্তা দেন, ‘ওরা বদ রক্ত। শরীর থেকে বদ রক্ত বের হয়ে গেলে শরীরের কোন ক্ষতি হয় না। যারা তৃণমূলকে ভালোবাসে তারা কখনোই দল ছেড়ে যাবেন না।’ একইসঙ্গে দলত্যাগী নেতাদের দুর্নীতিগ্রস্ত বলেও দাগিয়ে দেন তিনি। বলেন, ‘যারা তৃণমূলে থেকে টাকা নয়ছয় করেছে তারাই এখন পিঠ বাঁচাতে বিজেপিতে যোগ দিচ্ছে।’
তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই সভাকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির রাজ্য সভাপতি মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘তৃণমূলের এতটাই খারাপ অবস্থা যে যেখানে বিজেপি সভা করছে সেখানেই তাদের পাল্টা সভা করতে হচ্ছে।’ প্রসঙ্গত, কয়েকদিন আগে জাঙ্গিপাড়ায় বিজেপির একটি সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…