পরিবেশ রক্ষা ও জঞ্জাল থেকে পরিবেশকে বাঁচানোর উদ্যোগে শহরবাসীকে সচেতন করতে রবিবার সকালে পুরকর্মীদের নিয়ে প্রচার অভিযানে নামলেন খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পুরকর্মীদের নিয়ে এদিন সকালে চেতলা ৮২ নং ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। জঞ্জালমুক্ত কলকাতা গড়ার লক্ষ্যে রবিবার সকালে মেয়র ফিরহাদ হাকিম পুরকর্মীদের নিয়ে নিজেই এলাকার জঞ্জাল সাফ করতে লেগে যান।
স্থানীয় বাজারে গিয়ে তিনি ব্যবসায়ীদের সাথেও কথা বলেন। প্লাস্টিক ব্যবহার নিয়ে তাদের সাথে কথাও বলেন। তাদের যত সম্ভব কম প্লাস্টিকের সামগ্রী কম ব্যবহার করতে অনুরোধ করেন মেয়র। জঞ্জাল পরিষ্কার করার জন্য ব্যবসায়ীদের থেকে ক্যারি ব্যাগও চেয়ে নেন মেয়র। বাজার এলাকা পরিষ্কার রাখার আবেদনও করেন তিনি ব্যবসায়ীদের কাছে।
সংবাদমাধ্যমকে মেয়র জানিয়েছেন, ‘মানুষকে সচেতন করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। যতক্ষণ না মানুষ নিজের থেকে পরিবেশ রক্ষায় এগিয়ে না আসবেন ততক্ষণ পরিবেশ পরিষ্কার রাখা সম্ভব নয়। পরিবেশ পরিষ্কার রাখার জন্য মানুষকে আরও সচেতন করার চেষ্টা করা হচ্ছে।’ প্লাস্টিকমুক্ত কলকাতা গড়ার লক্ষ্যে যে তিনি অবিচল তা এদিন বুঝিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…