কলকাতা: বাজারে অগ্নিমুল্যের জেরে মাছ ,মাংস, ফল এবং শাক সব্জিতে হাত দেওয়া প্রায় দুস্কর হয়ে দাড়িয়েছে। আর তারমধ্যে বেড়ে গিয়েছে ডিমের দাম। কিন্তু গত সপ্তাহের তুলনায় ডিমের দাম বাড়ায় বেশ চিন্তিত রাজ্যের সাধারণ মানুষ।
আগামিকাল ফের রাজ্যে লকডাউন, তার এক দিন আগেই আবার বাড়লো ডিমের দাম। অগাস্ট মাসের শেষদিকে ডিমের দাম বাড়লেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিছুটা কমেছিলো ডিমের দাম। কিন্তু সপ্তাহের শেষে ফের ডিমের দাম বাড়তেই মাথায় হাত পড়েছে রাজ্যবাসীর।
এইদিন শিয়ালদার বাজারে ডিম পট্টিতে বৃহস্পতিবার এক কার্টুন ডিমের দাম ১১৩০ টাকা। প্রতি পিস ডিমের দাম ছিলো সাড়ে ৫ টাকা। এমনকি খুচরা বাজারে এই ডিমের দাম ছিলো প্রায় ৬ টাকা। রাজ্যে আলুর দাম পড়তে না পড়তেই ফের বাড়লো ডিমের দাম।
একদিকে করোনা, অন্যদিকে চাকরি চলে যাওয়া। সব মিলিয়ে এই চরম দুর্দিনে রোজকার পাতে ভরসা একমাত্র ডিম। আর সকাল বিকেল বাঙালির পাতে ডিম থাকবে না এমন ভাবাটাও অদ্ভুত, আবার অনেকে আছেন জল খাবার বা বিকেলের টিফিনেও ডিম খান। কিন্তু এই আকালের বাজারে যদি এই হারে বাড়তে থাকে ডিমের দাম তাহলে না খেয়েই মরতে হবে আম জনতাকে।
ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…
শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…
বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…
সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…