কলকাতা: করোনার (Coronavirus) জেরে নাজেহাল পরিস্থিতি গোটা দেশ (India) জুড়ে। তলানিতে গিয়ে পৌঁছেছে দেশের অর্থনীতি। অতিমারির হাত থেকে রক্ষা পেতে জাড়ি করা হয় লকডাউন (Lockdown)। দীর্ঘ সময় পড়ে লকডাউন শিথিল করা হলেও এখনও মাথা তুলে দাড়াতে পারেনি ফিল্ম (Film) স্টেকহোল্ডারদের অধিকাংশ। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে ফিল্ম স্টেকহোল্ডাররা।
আনলক প্রক্রিয়ায় সরকারের তরফে ঘোষণা করা হয়, যে করোনা বিধি নিষেধ মেনে ৫০ শতাংশ দর্শক নিয়ে চালাতে হবে সিনেমা হল। এত দিন পর্যন্ত সরকারি নির্দেশিকা মেনেই চলছিল হলগুলি। কিন্তু তারপরেও লাভের মুখ দেখেনি ফিল্ম স্টেকহোল্ডাররা। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়শনের তরফে জানানো হয়েছে, হলগুলিতে আসন সংখ্যা কমানোর পরেও দেখা মেলেনি দর্শকদের।
গতকাল, মঙ্গলবার তাই EIMPA–এর তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সমস্তরকম বিধি মেনে ৫০ এর বদলে ১০০ শতাংশ আসন সংখ্যা নিয়েই সিনেমাহল, মাল্টিপ্লেক্স, থিয়েটার খোলার অনুমতি দিয়েছে তামিলনাড়ু সরকার। ইম্পার চিঠিতে বলা হয়েছে, সিনেমা হলের আসন সংখ্যা অর্ধেক করার পরেও হয়নি দর্শক। ফলে ছবির মুক্তি পিছিয়ে আনছেন প্রযোজকরা।
তাঁরা জানিয়েছেন, আসন সংরক্ষণের নিয়মের পরিবর্তন করে ১০০ শতাংশ করা হলে প্রযোজকরা আবারও নতুন বাংলা ও হিন্দি ছবি রিলিজের কথা ভাববেন। ফলে কছুটা হলেও অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে স্টেকহোল্ডার, এক্সিবিটরদের। মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয়েছে, তামিলনাড়ু সরকারের মত পশ্চিমবঙ্গেও যেন ১০০ শতাংশ আসনসংখ্যা নিয়ে সিনেমা হল গুলি খোলার অনুমতি দেওয়া হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…