রাজ্য

“বিধানসভা নির্বাচনের আগে সংঘবদ্ধ হয়ে কাজ করুন”, জলপাইগুড়ি থেকে বার্তা অভিষেকের

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে শাসকদল দলীয় কোন্দলের শিকার। বারংবার রাজ্যজুড়ে তৃণমূল নেতাদের মধ্যে দ্বন্দ্ব সবার সামনে আসছে এবং স্বভাবতই প্রাক-নির্বাচনী মুহূর্তে অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস (Trinomul Congress)। অনেক নেতাকর্মী অভিযোগ জানাচ্ছে। এবার তার তদারকি করতে উত্তরবঙ্গ সফরে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ অর্থাৎ বুধবার জলপাইগুড়িতে (Jalpaiguri) একাধিক কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই তিনি খতিয়ে দেখলেন উত্তরবঙ্গে দলীয় সাংগঠনিক অবস্থা।

আজ অর্থাৎ বুধবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি সফর শুরু করেন জল্পেশ মন্দিরে পুজো দিয়ে। সেখানে তিনি পুজো দেয় এবং পুরোহিতদের সাথে কথা বলেন। সেখানে পুরোহিত তাকে মন্দির ও এলাকার উন্নতি করার কথা জানায় এবং তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্মতিসূচক আশ্বাস দেন। তারপর তিনি চালসায় গিয়ে সাতটি বিধানসভার কর্মী সমর্থকদের নিয়ে একটি কর্মীসভা করেন। সেই কর্মীসভার বৈঠকে তিনি সবার উদ্দেশ্যে প্রশ্ন করেন যে তাদের তৃণমূলে থেকে কাজ করতে কোন সমস্যা হচ্ছে নাকি। সেইসাথে তিনি সকলকে বিধানসভা নির্বাচনের আগে মিলে মিশে কাজ করার বার্তা দিয়েছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছেন। আজ তিনি জলপাইগুড়ি শহরে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করে। এরপর আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তিনি যাবেন দক্ষিণ দিনাজপুরে। সেখানে গঙ্গারামপুর স্টেডিয়ামে তার জনসভা আছে। তিনি সেই জনসভা সেরে শিলিগুড়ি ফিরে আসবেন। তারপর শিলিগুড়ি থেকে শুক্রবার উত্তরকন্যা গিয়ে একটি বৈঠক সেরে কলকাতা ফিরে আসবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026