খেলা

অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন কার্তিক, KKR-এর নতুন অধিনায়ক মর্গ্যান

iplআজ রাতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে অধিনায়ক বদলে ফেলল কলকাতা নাইট রাইডার্স। দীনেশ কার্তিককে ছাঁটাই করে নতুন অধিনায়ক করা হল ইংল্যান্ডের বিশ্বজয়ী দলের অধিনায়ক ইয়ন মর্গ্যানকে। কেকেআরের তরফে অবশ্য দাবি করা হয়েছে, কার্তিক নিজেই মর্গ্যানের হাতে অধিনায়কের ব্যাটন তুলে দিয়েছেন। তবে আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির যা ছাঁটাইয়ের অতীত ইতিহাস, তাতে স্পষ্ট যে, দীনেশকে ‘বাধ্য’ই করা হয়েছে অধিনায়কত্ব ছেড়ে দিতে। কেকেআরের ক্রমাগত  ব্যর্থতার সময়েই কার্তিকের বদলে মর্গ্যানকে অধিনায়ক করার দাবি উঠেছিল।

কার্তিকের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার প্রসঙ্গে কেকেআররের সিইও ভেঙ্কি মাইসোর জানান,’আমরা দীনেশ কার্তিকের  মতো একজন নেতা পেয়ে খুব খুশি যার কাছে দলের প্রাধান্য আগে। অধিনায়কত্ব ছাড়ার এরকম সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক সাহস লাগে। আমরা তাঁর সিদ্ধান্তে অবাক হলেও সেটাকে সম্মান জানাচ্ছি।’

মর্গ্যান প্রসঙ্গে তিনি জানান,’২০১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক কে আমরা সহ-অধিনায়ক হিসাবে পেয়ে খুব উচ্ছ্বসিত। তাঁর অধিনায়কত্ব দেখার জন্য আমরা অপেক্ষা করে আছি।  কলকাতা নাইট রাইডার্সের পুরো পরিবারের পক্ষ থেকে আমরা দীনেশ কার্তিককে ধন্যবাদ জানাতে চাই শেষ আড়াই বছরে তাঁর দায়িত্বের জন্য। আশা করছি মর্গ্যানের নেতৃত্বে কলকাতা বেশ ভাল খেলবে।’

Anirban Kundu

Recent Posts

শক্তিশালী SRH-কে হারাতে পারবে না KKR? ম্যাচের আগে উঠে এল ৩ বড় কারণ

চলতি IPL-এ শুরুটা একেবারেই ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের। যদিও শেষদিকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দল,…

May 1, 2026

এক ধাক্কায় ৯৯৪ টাকা বৃদ্ধি! বাণিজ্যিক গ্যাসে আগুন, অপরিবর্তিত গৃহস্থালির রান্নার গ্যাসের দাম

মে মাসের শুরুতেই জ্বালানি বাজারে বড়সড় ধাক্কা। বাণিজ্যিক গ্যাসের এই হঠাৎ মূল্যবৃদ্ধি নতুন করে চিন্তা…

May 1, 2026

Airtel Recharge Plan: ২০০ টাকার কমে ২৮ দিনের আনলিমিটেড কলিং, ডেটা সহ একাধিক সুবিধা

জিওকে টেক্কা দিতে Airtel বাজারে বিভিন্ন দামের সাশ্রয়ী থেকে প্রিমিয়াম রিচার্জ প্ল্যান অফার করে চলেছে।…

May 1, 2026

আর টিকিটের চিন্তা নয়! শিয়ালদা থেকে NJP স্পেশাল ট্রেন, জানুন সময় ও স্টপেজ

রেল যাত্রীদের জন্য রইল এক দুর্দান্ত সুখবর। গরমের মাঝেই এবার পাহাড়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেন…

May 1, 2026

May School Holiday 2026: মে মাসে বুদ্ধ পূর্ণিমা ও ঈদ-উল-আজহা, জানুন কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ

মে ২০২৬-এ দেশজুড়ে স্কুলগুলির সময়সূচি গরম, উৎসব এবং প্রশাসনিক নির্দেশের কারণে বদলে যাচ্ছে। তীব্র গরম…

May 1, 2026

২০০ টাকার কমে Vi রিচার্জ প্ল্যান: আনলিমিটেড কলিং, SMS ও ডেটার দারুণ অফার

টেলিকম বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান নিয়ে আসছে ভোডাফোন…

May 1, 2026