করোনা নিয়ে দেশের পরিস্থিতি প্রতিদিন একধাপ খ্রাপের দিকে এগোচ্ছে। আগের থেকে সুস্থতার হার বাড়লেও কমেনি করোনার উপদ্রব। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন আর কিছুদিনের মধ্যেই ভারতে আসবে করোনার ভ্যাকসিন। ভারতে আক্রান্ত বেড়ে ৭৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।
প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সারা ভারতে এখন কেরলে বেশি করোনা আক্রান্ত রয়েছে।সব মিলিয়ে যা পরিস্থিতি তাতে রোজ চিন্তা বাড়ছে আমজনতার। সব মিলিয়ে যতো দিন না করোনার ভ্যাকসিন আসছে ততোদিন আটকানো সম্ভব হবে না করোনা সংক্রমণ। এমনকি গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৬৩,৩৭১ জন এবং করোনায় মারা গিয়েছেন ৮৯৫ জন।
ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, ”ভ্যাকসিন প্রক্রিয়ার মধ্যেই রয়েছি আমরা। কয়েক মাসের মধ্যে ভ্যাকসিন চলে আসা উচিত। আগামী ৬ মাসের মধ্যে ভারতীয়দের কাছে টিকা পৌঁছে যাওয়ার কথা। কোভিডের বিরুদ্ধে জনআন্দোলন গড়ে উঠেছে। তবে কাজকর্ম করলেও রাস্তাঘাটে সুরক্ষাবিধি মেনে চলা জরুরি। ৬ ফুটের দূরত্ব, নিয়মিত হাত ধোয়া ও মাস্ক পরতে হবে।”
অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বেড়েছে করোনা আতঙ্ক। বলা ভালো গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৬৫৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৮ লাখ ৬১ হাজার ৯৫ জনের। এই মুহূর্তে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮, ৭৪৬, ৫১৩ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ১০, ৯৬, ৮৮১ জনের এবং সুস্থ হয়েছেন ২৯, ১২৬, ৭৫২ জন। তারমধ্যে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…