নিউজ

“আরএসএস সুধীর” বিতর্কিত চিঠি নিয়ে ফের রাজ্যপালকে তোপ পার্থ চট্টোপাধ্যায়ের

প্রথম থেকেই রাজ্যপাল এর সাথে শাসক দল তৃণমূল এর সম্পর্ক আদায় কাচ কলায়। বলা ভালো একাধিক বিষয় নিয়ে দুই তরফে বাগ বিতণ্ডা লেগেই থাকে। আর এবার পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, আরএসএসের নির্দেশ মেনে কাজ করছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। প্রসঙ্গত, রাজ্যের চলমান পরিস্থিতি এবং নিয়ম কানুন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

যেখানে মমতাকে কটাক্ষ করে তিনি বলছেন ”পশ্চিমবঙ্গ আলকায়দা জঙ্গি ও বেআইনি বোমার স্বর্গরাজ্য হয়ে উঠেছে। অবসরপ্রাপ্ত আইপিএস সুরজিৎকর পুরকায়স্থকে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ও রিনা মিত্রকে মুখ্য উপদেষ্টা করা হলেও এসব ঘটে চলেছে।” এই টুইটে একটা সরকারি চিঠিও টুইট করেছেন রাজ্যপালট, লেখা আছে “আরএসএস সুধীর”।

আর এই লেখা দেখার পরেই তেলে বেগুনে জ্বলে উঠেছে তৃণমূল। উল্টে পার্থ চট্টোপাধ্যায় লিখেছেন, “বিজেপির ইশারায় কাজ করছেন জগদীপ ধনখড়। সরাসরি আরএসএসের কাছ থেকে নির্দেশ নিচ্ছেন। স্থানীয় রাজনীতির সঙ্গে নিজেকে জড়িত রাখা উচিত নয় রাজ্যপালের”। গত সপ্তাহতেই বিজেপির নবান্ন অভিযানে গিয়ে অস্ত্র-সহ ধরা পড়েছে প্রাক্তণ সেনাকর্মী বলবিন্দর সিং। প্রাক্তন সেনাকর্মী বলবিন্দর সিংয়ের ঘটনা নিয়ে ক্রমশই জলঘোলা হচ্ছে।

এমনকি পাগড়ি খোলার বিরুদ্ধে কলকাতায় আসেন এক শিখ প্রতিনিধি দল এবং তাঁরা রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গেও দেখা করেন। এরপরেই অবশ্য শিখ প্রতিনিধি দলের সঙ্গে দেখা হওয়ার বিষয় নিয়ে মুখ খোলেন পার্থ চট্টপাধ্যায়। তিনি জানান এই ঘটনা নিয়েও জঘন্য রাজনীতি হচ্ছে, প্রতিদিনই রাজভবনে বসে বাংলাকে অপমান করছেন রাজ্যপাল। রাজ্যপাল রাজভবনের ঐতিহ্য নষ্ট করছেন। দোষীদের কোনও সম্প্রদায় থাকে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026