পুজোর মাঝেই এবার রাজ্যের এক লক্ষ হকারকে ২০০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে রাজ্যের নিম্ন স্তরের মানুষদের মুখে হাসি ফোটাতেই তার এই নয়া উদ্যোগ। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ছিলাম, আছি, থাকবো। মানুষের পাশে আছি ছিলাম, থাকবো”।
করোনা পরিস্থিতিতে রাজ্যের বহু মানুষ কাজ কম্ম হারিয়েছেন। বিশেষত যারা হকার শ্রেনী তাদের একেবারেই কাজ নেই বললেই চলে ট্রেনে ট্রামে বাসে তেমন করে ভিড় করা সম্ভব নয়। অন্য দিকে আগের থেকে আম জনতার আনাগোনাও অনেক কমে গেছে।
অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বেড়েছে করোনা আতঙ্ক। বলা ভালো গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৬৫৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাই মানুষের পাশে দাড়াতে তিনি দরিদ্রদের জন্য এই নুন্যতম টাকার ঘোষণা করেন।সাধারণ মানুষদের কথা ভেবেই নবান্ন থেকে দুর্গা পুজোর ভার্চুয়াল উদ্বোধনের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান আগামি বছর ভোটে তারাই জিতবে।
ইতিমধ্যেই বিজেপি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে বাংলা দখল করার স্বপ্ন দেখছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন সাফ জানান দেয় যে তার জিত নিশ্চিত। তিনি শুরু থেকেই আপামর জনতার পাশে ছিলেন আর থাকবেনও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…