দেশ

সাইকেলে করোনায় মৃত স্ত্রীর দেহ, পেলেন না সামান্য সাহায্য! যোগী রাজ্যে করুন ছবি

এমনিতেই উত্তর প্রদেশে একটি ঘটনাবহুল রাজ্য হিসেবে বিখ্যাত। প্রত্যেকদিন উত্তরপ্রদেশের একটা না একটা ঘটনা সংবাদের শিরোনামে থাকে। আর তার মধ্যেই এবারে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে একেবারে বেসামাল অবস্থা উত্তরপ্রদেশের। বর্তমানে অভিশপ্ত একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। আজকের দিনে দাঁড়িয়ে সব জায়গায় দেখা যাচ্ছে মৃত্যু মিছিল, সব জায়গাতে জ্বলছে চিতা। এরকম পরিস্থিতিতে উত্তরপ্রদেশের আরো একটি মর্মান্তিক ছবি সামনে এলো।

ঘটনাস্থল উত্তরপ্রদেশের জৌনপুর। এই এলাকায় অমানবিক ঘটনার শেষ নেই বলেই দাবি করেন বিরোধীরা। দাবিটা যে খুব একটা ভুল তাও কিন্তু নয়, উত্তরপ্রদেশের বেশকিছু ঘটনা মাঝেমধ্যেই শিরোনামে থাকে। কিন্তু করোনা পরিস্থিতিতে এখানে আরও এক মর্মান্তিক দৃশ্য উঠে এলো। উত্তরপ্রদেশের জৌনপুরে এক বৃদ্ধকে বাধ্য করা হলো যাতে করোনাভাইরাস এর মৃত স্ত্রীর দেহ শেষকৃত্য করার জন্য সে সাইকেলে করে গ্রামের বাইরে নিয়ে যায়।

স্ত্রী করোনায় মৃত তাই গ্রামে শেষকৃত্য করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন গ্রামবাসীরা। এমত অবস্থায় স্ত্রীকে সাইকেলে চাপিয়ে নিয়ে যেতে বলা হলো বৃদ্ধকে। কিন্তু এই বয়সে অশক্ত শরীর নিয়ে একটা সাইকেল চালানোই বড় দুষ্কর হয়ে ওঠে। সঙ্গে আছে তার মৃত স্ত্রীর দেহ। ফলেই স্বাভাবিকভাবে শারীরিক কারণে সাইকেল নিয়ে পড়ে গেলেন বৃদ্ধ। একই সঙ্গে সাইকেলের সঙ্গে জড়িয়ে পড়ে গেল তার স্ত্রীর দেহ। আক্ষেপে কষ্টে নতজানু হয়ে বসে থাকতে দেখা গেল ওই বৃদ্ধকে।

গত মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত একাধিক মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে যোগীর রাজ্যে। একটা সময় দাবি করা হয়েছিল, যোগী রাজ্যে অক্সিজেনের কোন অভাব নেই। কিন্তু বাস্তব চিত্রটা একেবারেই উল্টো, আগ্রার হাসপাতালে একটি ঘটনা যোগী আদিত্যনাথ এর ওই দাবিকে একেবারেই ভুল প্রমাণ করে দিচ্ছে। আগ্রার হাসপাতলে গতকাল থেকে অক্সিজেনের অভাব দেখা যায়। অক্সিজেনের অভাবে সেই হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৮জন করোনা রোগী। মৃত্যুর কারণ করোনাভাইরাস হলেও, আদতে তারা কিন্তু অক্সিজেনের অভাবে মারা গিয়েছিলেন।

John Fabian

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026