রাজ্য

৯৬ বছর বয়সে স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে মমতার প্রশংসায় পঞ্চমুখ বৃদ্ধা

বয়স ৯৬, অশক্ত শরীর, তাই বিপদ যেকোনো সময় আসবে সেই ভয় থেকেই যায়। কখন কি হয়ে যায়, তাই তার আগে যদি হাতে একটা কিছু থাকে তাহলে বিপদের সময় একটা সাহারা থাকে। আর ঠিক এই জায়গাতেই সার্থকতা লাভ করছে মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রকল্প স্বাস্থ্য সাথী। সেই স্বপ্নের প্রকল্পের জন্যই তাকে সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী বললেন বছর ১০০ এর দোরগোড়ায় দাড়িয়ে থাকা এক বৃদ্ধা।

বর্ধমানের পূর্বস্থলির ঘটনা। সেখানেই নিজের মেয়েকে নিয়ে থাকেন ৯৬ বছরের বৃদ্ধা সরস্বতী দেবী। তার মেয়ে লতিকা দেবীকে নিয়ে থাকেন তারা। বয়স ১০০ এর কাছাকাছি হলেও সরস্বতী দেবীর বাঁচার ইচ্ছা প্রবল। তাই তার ৭৩ বছরের মেয়ে লতিকা দেবী তার জন্য একটি স্বাস্থ্য সাথী কার্ড এর আবেদন করে দেন। আজকে তার হাতে কার্ড এসেছে। বর্ধমানের পূর্বস্থলীর নসরতপুর ব্লক অফিস থেকে হাসিমুখে স্বাস্থ্য সাথী কার্ড সংগ্রহ করলেন সরস্বতী দেবী।

আজকে সংবাদমাধ্যমের সামনে কথা বলার সময়, লতিকা দেবী বলেন, ‘ দুজনের স্বামী গত হয়েছেন। সরকারি ভাতা দিয়ে কোনমতে দিন চলে যায়। এই দিন আনা দিন খাওয়া সংসার যেভাবে চলে তাতে আর তেমন কিছু থাকেনা বাকি। তার মধ্যে যদি কোনো একটা বড় অসুখ করে তখন আরো সমস্যা। এই কার্ড যদি কাছে থাকে, তাহলে কোনমতে একটু চিকিৎসা মিলবে।’ সরস্বতী দেবীর আত্মীয় বলছেন, ‘ দিদিমা এবং বড়মার এই কার্ড খুব প্রয়োজন। ছিল।’

আর যিনি কার্ড পেলেন তিনি কি বলছেন? বয়সের ভারে নুইয়ে পড়া একটা শরীর নিয়েও ভাঙ্গা গলায় তিনি বলছেন, ‘বাংলার শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতাই’। স্বাধীনতার আগে তার জন্ম, কংগ্রেস আমল, যুক্তফ্রন্ট সরকার, ৬৫ থেকে ৭০ এর দশকের অরাজক অবস্থা, বাম আমল সবই তিনি নিজের চোখে দেখেছেন। কিন্তু তবুও জীবনের এই শেষ কিছুদিনে ৯৬ বছর বয়সে দাড়িয়ে তিনি বলছেন, বুদ্ধ বাবু বা জ্যোতি বাবু না বরং তার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026